নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে ফের গণধর্ষণের ঘটনা সামনে এল। চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দু’দিন আগে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
গত ১১ মে, সোমবার রাতে দিল্লির রানিবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে। পীতমপুরার একটি বস্তির বাসিন্দা ওই তরুণী। মঙ্গলপুরীর একটি কারখানায় কর্মরত। সোমবার রাত ১১টা নাগাদ কারখানা থেকে ছুটি পান। সেখান থেকে বেরিয়ে অন্য দিনের মতোই হাঁটতে শুরু করেন।
নির্যাতিতার দাবি, রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। সরস্বতী বিহার বাস স্টপের কাছে আচমকাই তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা। টেনে স্লিপার বাসে তোলা হয়। সেখানে দু’জনে মিলে তাঁকে গণধর্ষণ করে। সেই অবস্থায় বাসটি রানি বাগ এলাকায় এদিক ওদিক ঘুরতে থাকে বলেও অভিযোগ। ওই বাসটিকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
#WATCH | Delhi: The police have registered a case of the alleged gangrape of a woman on a private bus in Delhi. The police have arrested both accused individuals and also seized the bus used in the incident.
(Visuals of the bus seized by the police) pic.twitter.com/DFT2toJ5mL
— ANI (@ANI) May 14, 2026
আরও পড়ুন: পাহাড়ে ম্যাগি বিক্রি করে এত লাভ? ইনফ্লুয়েন্সারের ভিডিও ভাইরাল, কর্পোরেট চাকরি ছাড়তে চাইছেন অনেকেই
ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে থানায়। যে বাসটিতে ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ, সেটি Royal Travels & Cargo সংস্থার নামে নথিভুক্ত। ঠিকানা দেওয়া রয়েছে ফরিদাবাদের শ্রী হরি প্লাজা, বেসমেন্ট, ১০ নম্বর দোকান। এই ঘটনায় দিল্লির বিজেপি সরকারের দিকে আঙুল তুলতে শুরু করেছেন বিরোধীরা।
আম আদমি পার্টির তরফে তীব্র নিন্দা করা হয়েছে এই ঘটনার। সোশ্যাল মিডিয়ায় দলের নেতা সৌরভ ভরদ্বাজ লেখেন, ‘বড় লজ্জা- নির্ভয়াকাণ্ডের পুনরাবৃত্তি। সময় জানতে চাওয়ার অছিলায় ৩০ বছরের তরুণীকে বাসে টেনে তোলা হয়। এর পর দু’ঘণ্টা ধরে চলন্ত বাসে একাধিক জন মিলে তাঁকে ধর্ষণ করে’।
আম আদমি পার্টি জানিয়েছে, রানি বাগ এলাকায় বাসটি ঘুরছিল। সৌরভ সরাসরি দিল্লি পুলিশ এবং লেফটেন্যান্ট গভর্নরকে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, ‘দিল্লি পুলিশের থেকে আর কীই বা আশা করা যায়! যাদের মাথায় রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর, যিনি নিজের ছোলে-বটুরে আর জিলিপি খাওয়ার রিলস সবাইকে দেখাতে চান।। ৩ বছর বয়সি ধর্ষিতার সঙ্গেও দেখা করার সময় নেই ওঁর কাছে’।