Last Updated:
তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে একাধিক গ্রাম ও পরিকাঠামো প্রকল্পের এলাকা ভেসে গিয়েছে। ভোটে কোশী নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও সেনা।
কাঠমাণ্ডুঃ নেপালে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে হড়পা বানের জেরে একাধিক গ্রাম ও পরিকাঠামো প্রকল্পের এলাকা ভেসে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
