Last Updated:
এছাড়াও, পশ্চিমবঙ্গে ১৯৬টি রেক থেকে পণ্য সামগ্রী আনলোড করা হয়েছে; অন্যদিকে বিহারে ১৩৪টি রেক থেকে পণ্য সামগ্রী আনলোড করা হয়েছে, যার মধ্যে অত্যাবশ্যকীয় ও আবশ্যকীয় -উভয় প্রকার পণ্যই অন্তর্ভুক্ত ছিল।
আবীর ঘোষাল, কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৬-এর মে মাসে পণ্য পরিবহণে তাদের শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে এবং পণ্য আনলোডিং কার্যক্রমে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। মাসটিতে সমগ্র জোন জুড়ে ১০৩৪টি পণ্য পরিবাহী রেক আনলোডিং করা হয়েছে, যা ২০২৬-২৭ অর্থবছরে এই জোনের জন্য একটি স্থিতিশীল সূচনার ইঙ্গিত বহন করে।
সমগ্র মাসজুড়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে খাদ্যশস্য, খাদ্যোপযোগী সামগ্রী, সার, চিনি, এসএনটিপি-কয়লা, লবণ, ট্যাঙ্ক এবং অন্যান্য পণ্য সামগ্রী-সহ অত্যাবশ্যকীয় ও শিল্পজাত সামগ্রীর সুগম পরিবহণ নিশ্চিত করেছে। এর অধীনের বিভিন্ন পণ্য শেডে এই চালানগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করা হয়েছিল, যা যথাসময়ে সরবরাহ এবং পরিচালনগত নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে।
পণ্য সামগ্রী পরিবহণের একটি উল্লেখযোগ্য অংশ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর চাহিদা মেটানোর জন্য উৎসর্গীকৃত ছিল। অসমে সার্বাধিক ৫৫৭টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৭১টি রেক ছিল অত্যাবশ্যকীয় পণ্যের এবং ২৮৬টি রেক ছিল আবশ্যকীয় পণ্যের; এটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এবং দৈনন্দিন উপভোক্তার চাহিদা পূরণে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাকেই তুলে ধরে। একই সময়ে ত্রিপুরায় ৭৪টি, নাগাল্যান্ডে ৩৪টি, মণিপুরে ২০টি, অরুণাচল প্রদেশে ১০টি, মিজোরামে ৮টি এবং মেঘালয়ে ১টি রেক আনলোড করা হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এর ফলে এই সমগ্র অঞ্চলে আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল, বাণিজ্যিক সংযোগ এবং অর্থনৈতিক কাজকর্ম আরও সুদৃঢ় হয়েছে।
সমগ্র অঞ্চল জুড়ে জনসাধারণের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কাম-কাজকে সুগম রাখার ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিল্পসামগ্রীর চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেত্র পর্যায়ের ইউনিটগুলোর সুগম পর্যবেক্ষণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্যবাহী ট্রেনগুলোর টার্নঅ্যারাউন্ড সময় এবং পণ্য আনলোডিং-এর দক্ষতা উন্নত করেছে; এর মধ্য দিয়ে তারা নির্ভরযোগ্য পণ্য পরিবহণ কার্যক্রম এবং উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
Kolkata,West Bengal
