Last Updated:
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মক্কা চুক্তি। এই জোটে কি এবার যোগ দিতে পারে বাংলাদেশও? নিরাপত্তা সুনিশ্চিত করতে ঢাকার নজরে মক্কা চুক্তি।
নতুন গঠিত মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে বাংলাদেশ। গত ৭ অগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আঞ্চলিক অনিশ্চয়তা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই নিরাপত্তা সহযোগিতা বাড়ানো ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যেও বাংলাদেশের কাছে এই চুক্তি গুরুত্ব পাচ্ছে।
