West Bengal Budget 2026: পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব অর্থমন্ত্রীর, রাজ্য বাজেটে বড় ঘোষণা। প্রতি মহকুমায় থাকবে একটি করে মহিলা থানা। প্রতি থানায় থাকবে নারী সহায়তা ডেস্ক। শহরের ব্যস্ত এলাকায় এবং সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। রাজ্য পুলিশের রিজার্ভ স্কোয়াডে মাতঙ্গিনী হাজরা এবং রানি শিরোমনির নামে দু’টি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ন স্থাপন করা হবে।
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে ৫ হাজার টাকা পেনশন দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন (জরুরি অবস্থাতেই বেশিরভাগটা), তাঁদের মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০ দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে।
‘আয়ুষ্মান ভারতের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ। উত্তরবঙ্গে AIIMS, ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ। মিড-ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়া প্রতি বরাদ্দ বেড়ে ১০ টাকা। মুম্বই-ভেলোরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা। আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ। দিঘায় চালু হবে ট্রমা কেয়ার সেন্টার। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা। ডানকুনি-লুধিয়ানা ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর, জমি সমস্যা মেটাবে রাজ্য।’
‘কৃষকদের আয় বাড়াতে সাবমার্সিবল পাম্প ব্যবহার, প্রতি ইউনিট বিদ্যুৎ খরচে ২ টাকা ভর্তুকি। প্রতি কৃষক পরিবারকে মাসে ৩ হাজার টাকা আর্থিক সাহায্য। ঘাটালে ১২০০ কোটি ব্যয়ে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, বন্যাপ্রবণ এলাকার চিরস্থায়ী উন্নয়ন হবে। ফুল চাষিদের জন্য ক্লাস্টার। MSME ও শিল্পে বিনিয়োগে উৎসাহ দিতে ৫ হাজার কোটি বরাদ্দ। দুর্গাপুরে সেমি কন্ডাক্টর ইউনিট তৈরির প্রস্তাব। তন্তুজ শিল্পের উন্নতিতে কেন্দ্রীয় প্রকল্প, দঃ দিনাজপুরে টেক্সটাইল হাব। রাজ্যে মেডিক্যাল কলেজগুলিতে আরও ৫৫০টি আসন। ব্যবসাকে সিন্ডিকেট-রাজ মুক্ত করতে নতুন আইন আনবে রাজ্য।’
গড়ে তোলা হবে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট। ঝাড়গ্রামে জঙ্গলমহল চিড়িয়াখানায় টাইগার সাফারি হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে রাজ্য সরকারি ছুটি ঘোষণা। শ্যামাপ্রসাদের স্মৃতিতে পার্ক, গ্রন্থাগারে ২০০ কোটি টাকা বরাদ্দ। রাজবংশী লোকশিল্পের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে কলকাতায় মদের দোকান নয়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের ১ কিমির মধ্যে মদের দোকান নয়।
Suvendu Adhikari: ‘৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে’,বললেন মুখ্যমন্ত্রী