কোনও ইভি বাইক কেনার আগে অবশ্যই তার ব্যাটারি ওয়ারেন্টি ও সার্ভিস নেটওয়ার্ক সম্পর্কে জেনে নিন। এই ধরনের কোনও বাইকে সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হল এর ব্যাটারি। তাই বেশি দিন ওয়ারেন্টি দেয় এমন কোম্পানির বাইক কিনুন। ওই নির্দিষ্ট ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আপনার শহরে রয়েছে কিনা তা দেখে তবে বাইক কিনুন। না হলে আপনাকে ভুগতে হবে।

Revolt RV 400 যুব প্রজন্মের জন্য এটি একটি দারুণ অপশন হতে পারে। স্পোর্টি লুকের পাশাপাশি পাওয়ারফুল পারফরম্যান্স পাওয়া যাবে এই বাইকে। এতে আপনি ব্যাটারি চেঞ্জ করে অন্যটা বসাতে পারবেন। ওই সময়ে আরেকটি ব্যাটারি চার্জে দিতে পারবে রাইডার। এ ছাড়াও বাইকে পাবেন স্মার্টফোন কানেক্টিভিটি ও একাধিক রাইডিং মোড। একবার চার্জ করলে ভাল রেঞ্জ দেয় এই বাইক, যা আপনাকে কম দূরত্ব বা প্রতিদিনের অফিস যাত্রার জন্য় পারফেক্ট হতে পারে।

আপনি যদি একটা মাসকুলার দেখতে পাওয়ারফুল ক্রুজার বাইক চান, তাহলে ওবেন রে্ায়ার সেরা পছন্দ হতে পারে। এর LFP ব্যাটারি প্রযুক্তি দ্রুত সেফ চার্জ করতে সাহায্য করে। এর পিক আপ নিয়ে কোনও সম্স্যা নেই। ক্রুজার পেট্রোল বাইকের থেকেও আরামদায়ক অভিজ্ঞতা দিতে পারে ওবেন রে্ায়ার। রাস্তায় এক নজরেই আলাদা মনে হতে পারে এই মডেল।

Ultraviolet F77 Mach 2 বাইকে তাদের জন্য় সেরা অপশন হতে পারে, যারা দুরন্ত গতির পারফরমেন্স বাইক চায়। পেট্রোল বাইকের থেকেও দুরন্ত গতি পওয়া যাবে এই বাইকে। যেকোনও বাইকের সামনে রাখলে, এটি সবার থেকে অনন্য দেখাবে। স্পোর্টি ডিজাইনের পাশাপাশি এতে সেরা গতি পাবেন আপনি। প্রিমিয়াম সেগমেন্টের বাইকের নাম উঠলেই এই দু-চাকাকে ধরা হবে। লম্বা রেঞ্জের পাশাপাশি এতে পাবেন দারুণ ব্রেকিং সিস্টেম।

Matter Era কিন্তু একেবারে অন্য ধরনের বাইক। এটি বাজেটে ইলেকট্রিক বাইকের অপশন দেবে আপনাকে। এই ইলেকট্রিক বাইকে আপনি পাবেন ৪ স্পিড গিয়ারবক্স। সাধারণ বাইকের মতো যদি গিয়ার শিফটিংয়ের অভিজ্ঞতা নিতে চান , তাহলে এটি ভাল অপশন হতে পারে। পাশাপাশি এতে থাকছে লিকুইড কুল ব্যাটারি প্যাক অপশন। সঙ্গে থাকছে টাচস্ক্রিন কন্ট্রোল ও ন্যাভিগেশনের সুবিধা।

এছাড়াও আপনি পাবেন Hop Oxo-র মতো ইলেকট্রিক বাইক। সিম্পল রাইয়ের সুবিধা নিয়ে আপনি বেছে নিতে পারেন এই বাইক। কেউ যদি বাজেট ফ্রেন্ডলি কিছু পেতে চান, তাহলে এই বাইক ভাল অপশন হতে পারে। প্রতিদিনের কাজের জন্য বেশ প্র্যাকটিক্যাল অপশন হতে পারে এই বাইক। ভাল মানের বিল্ড কোয়ালিটি, সাধারণ স্পিড ও কম রক্ষণাবেক্ষণের জন্য বাইক নিলে এটি হতে পারে দারুণ বিকল্প। বাজেট ক্লাস পরিবারের জন্যই তৈরি করা হয়েছে এই বাইক।

আপনাকে মনে রাখতে হবে, কোনও ইলেকট্রিক বাইক কেনার আগে কী কারণে এটি আপনি কিনেছেন তার হিসেব করে নিন। আপনার প্রতিদিন যাত্রার কথা মাথায় রেখে ইলেকট্রিক বাইক কিনুন। বাস্তব জীবনে কত রেঞ্জ দিচ্ছে কোনও বাইক, তা জেনেই তবে বুক করুন। আপনি বাইক কিনলেও চার্জিং সকেটটা কেমন তা দেখে নিন। আপনার পার্কিং লট, বাড়িতে বা রাস্তায় কোনও চার্জিং স্টেশনে সেই সকেট ব্যবহার করা যাচ্ছে কিন না দেখে নিন।
Published at : 03 Aug 2026 03:24 PM (IST)