শুধু ভারত নয়, বিশ্বের বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারী মালয়েশিয়ার সংস্থা কারেক্স (Karex) গত মাসেই তাদের পণ্যের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। এই সংস্থাই Durex-এর মতো বড় ব্র্যান্ডকে কন্ডোম সরবরাহ করে। কারেক্সের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কন্ডোম তৈরিতে ব্যবহৃত সিন্থেটিক রাবার, নাইট্রাইল, প্যাকেজিংয়ের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল এবং সিলিকন অয়েলের মতো কাঁচামালের দাম হু হু করে বেড়েছে।
