প্রতি মাসে ১০,০০০ টাকার আয়ের জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে?নন-কিউমুলেটিভ এফডি থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা পেতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে, তা নির্ভর করে ব্যাঙ্কের সুদের হারের উপর।দেশের বড় ব্যাঙ্কগুলি যেমন HDFC Bank, State Bank of India, ICICI Bank এবং Axis Bank সাধারণত ৬% থেকে ৭.২৫% পর্যন্ত সুদ দেয়।অন্যদিকে, সিনিয়র সিটিজেনরা সাধারণ গ্রাহকদের তুলনায় প্রায় ০.৫০% অতিরিক্ত সুদ পান। এছাড়া কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আরও বেশি রিটার্নও অফার করে।
