কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে, বিগ বসের (Big Boss)-এর ঘরে পা রেখেছেন, অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। তাঁকে নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চললেও, তিনি বারে বারে নাকচ করে দিয়েছেন সেই জল্পনা। জানিয়েছেন, অফার আসলেও, তিনি এখনও বিগ বসের ঘরে যাওয়া নিয়ে ভাবনাচিন্তা করেননি। তবে শনিবার সেই জল্পনার অবসান, বিগ বসে পা রাখলেন জিতু কমল। দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র সঙ্গে। আজ বিগ বসের ঘরে তাঁর পা রাখা সম্প্রচার হাওয়ার কথা। আর ঠিক আর আগেই, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন জিতু কমল। বিগ বসের হাউজে যাওয়ার পরে, আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না জিতু। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে, অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। সেই ভিডিওতে কে বললেন জিতু?
‘বিগ বস’-এর ঘরে পা রাখার আগে, বিশেষ বার্তা জিতু কমলের
অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বললেন, ‘অনেক দায়িত্ব কিন্তু আপনাদের। আমাকে ভোটিং করার জন্য নয়, আমায় এগিয়ে দেওয়ার জন্য নয়। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, দীপাবলি… কলকাতায় গরম কেটে আস্তে আস্তে শীত পড়ে যাবে। আমার জীবদ্দশায় এই প্রথম আমি পুজোর সময় কলকাতার বাইরে। কোনোদিন বলব না, এমনটাই ভেবেছিলাম। কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য করে গেলাম। এই বছরই এই সিদ্ধান্ত নিলাম। কারণটা খুব স্পষ্ট.. আমাদের সন্তান। আমাদের ট্রাস্ট। অনেক বড় স্বপ্ন দেখেছি। আপনারা ছাড়া, এর পিছনে শক্ত শিরদাঁড়া বলতে আর কিছুই তো নেই। সিদ্ধান্তটা নিতে হয়েছে। যে কাজে আমি হ্যাঁ বলি.. সেটা মনপ্রাণ দিয়ে করি। তাই টাকার জন্য এই শো করতে যাচ্ছি, এমন নয়। মনপ্রাণ দিয়ে দর্শকদের বিনোদন দেব। আমার এন্ট্রি সিনটা ইতিমধ্যেই দেখেছেন। শাহরুখ খান সঙ্গে রয়েছেন, তাঁর দর্শন সঙ্গে রয়েছে। দেখা যাক কী হয়। সবাইকে শুভ শারদীয়া, শুভ দীপাবলি.. এই বছর আর শুভ ষষ্ঠী থেকে বিজয়ার প্রণাম, সবার সঙ্গে আড্ডা মারা, লাইভে আসা, প্যান্ডেল হপিং…. হবে না। অনেক বড় স্বপ্নের জন্য একটু ত্যাগ তো করতেই হবে। সবাই সুস্থভাবে পুজো কাটাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। খুব মিস করব.. সত্যি বলছি…’
আরও পড়ুন: Raj-Subhasree: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে ‘পিকচার-পারফেক্ট’ রাজ শুভশ্রী জুটি