Last Updated:
Big Boss Bangla : জিতু কমলের ওয়াইল্ড কার্ড এন্ট্রি বিগ বস বাংলায়। অভিনেতা আসতেই তাঁকে সাবধান করে দিলেন শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা : ‘বিগ বস বাংলা’য় আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি! দ্বিতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে জিতু কমল আসছেন। গত কয়েকদিন ধরেই বাংলার অভিনেতার বিগ বসে যোগ দেওয়ার কথা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। বিগ বস বাংলার নতুন প্রোমোতেই যাবতীয় জল্পনার অবসান।
