Last Updated:
প্রাক্তন প্রেমিকার পিছনে প্রায় S$468,090 খরচ করে সেই টাকা ঋণ হিসেবে দাবি করেছিলেন TCI Express-এর CEO চন্দর আগরওয়াল। সিঙ্গাপুরের হাই কোর্ট জানায়, অধিকাংশ অর্থই উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং তাঁর দাবি খারিজ করে দেয়।
প্রাক্তন প্রেমিকার পিছনে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক CEO। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই টাকা ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে হারতে হল তাঁকে। সিঙ্গাপুরের হাই কোর্ট তাঁর দাবি খারিজ করে জানিয়ে দিয়েছে, খরচ করা টাকার বেশিরভাগই ছিল উপহার, ঋণ নয়।
