কাঠমাণ্ডু : নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলায় প্রায় ৬০০ শিশুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। হড়পাবানে নেপালে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ১,২৮২ এবং ৪,৭০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গত ২৬ অগাস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসের ফলে সৃষ্টি হওয়া হড়পাবানে নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের শহর ও গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সর্বত্র ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চিতওয়ান থেকে ৩৫৯ জনের, পূর্ব নাওয়ালপরাসি থেকে ২১৮ জনের, পশ্চিম নাওয়ালপরাসি থেকে ২০৮ জনের, নুয়াকোট থেকে ১৮৫ জনের, গোর্খা থেকে ৭২ জনের, ধাদিং থেকে ৬০ জনের, রাসুয়া থেকে ১৪০ জনের এবং তানাহু থেকে ৩৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাঠমাণ্ডুর দু’টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুটজনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা ১,২৮২-তে দাঁড়িয়েছে।
নিরাপত্তা বাহিনীর যৌথ কমান্ড বিভিন্ন এলাকায় নিখোঁজ ৪,৭৯৮ জন ব্যক্তির সন্ধান চালাচ্ছে। স্থানীয় শিক্ষা উন্নয়ন ও সমন্বয় ইউনিট (EDCU), স্থানীয় সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির সংগৃহীত তথ্যের ভিত্তিতে ‘কাঠমাণ্ডু পোস্ট’ পত্রিকা জানিয়েছে যে, রাসুয়া জেলায় আনুমানিক ২৮০ জন শিশু নিখোঁজ রয়েছে এবং মধ্য নেপালের প্রতিবেশী জেলা নুয়াকোটে আরও ৩০০ থেকে ৩৫০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
নুয়াকোট শিক্ষা উন্নয়ন ও সমন্বয় ইউনিটের প্রধান সূর্য বাহাদুর খত্রী বলেন, “নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে যাচাইকৃত তথ্য সংগ্রহের জন্য আমরা প্রধান শিক্ষকদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছি। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় সঠিক সংখ্যা জানাতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন। যদিও নিখোঁজ কয়েকজন শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে, তবুও বিভিন্ন স্কুল থেকে শিশুদের নিখোঁজ থাকার নতুন নতুন খবর আসছে। আমাদের ধারণা, আমাদের জেলায় অন্তত ৩০০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।”
এদিকে হড়পা বানের ন’দিন পর সুড়ঙ্গ থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন দুই কর্মী। নেপালের ৩এ ত্রিশূলী সুড়ঙ্গে কার্যত বিস্ময়কর ঘটনা ঘটল। সর্বশেষ তথ্য জানিয়ে নেপাল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেট বলেন, রাসুয়ার ভোতেকোশি নদীতে ভয়াবহ হড়পা বন্যার সময় আটকা পড়েছিলেন ওই দুই ব্যক্তি। যৌথ তল্লাশি অভিযানের মাধ্যমে তাঁদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সেনা আধিকারিক। Nepal Flash Floods
Suvendu Adhikari:’ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?’ কড়া বার্তা মুখ্যমন্ত্রীর