Last Updated:
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনায় মাকে সাহায্য করেছিল তাঁর মেয়ে এবং মেয়ের প্রেমিক। ধৃত ৩ অভিযুক্ত।
মথুরায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনায় মাকে সাহায্য করেছিল তাঁর মেয়ে এবং মেয়ের প্রেমিক। খুনের পর দেহ যমুনার তীরবর্তী জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার পর অবশিষ্টাংশ মাটিতে পুঁতে দেওয়া হয় বলেও অভিযোগ। তবে ঘটনার তিন দিন পরেও দেহের কোনও সন্ধান মেলেনি।
