Last Updated:
রাজা রঘুবংশীর মৃত্যুর ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ৷ এবার রাজার দুই দাদার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ৷
অনুমতি না থাকা সত্ত্বেও রেস্তোরাঁয় গ্রাহকদের মদ বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল মধ্যপ্রদেশের ইনদওর পুলিশ৷ যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন মেঘালয়ে হনিমুনে গিয়ে খুন হওয়া রাজা রঘুবংশীর দুই দাদাও৷ রাজা রঘুবংশীর দুই দাদা সচিন এবং বিপিন রঘুবংশীকে গ্রেফতার করা হয়েছে৷ এ ছাড়াও ওই রেস্তোরাঁর তিন জন কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ৷
