কলকাতা: দুর্যোগ থেকে মুক্তি মেলেনি। ফের বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূ্র্বাভাস দক্ষিণবঙ্গে। আইএমডি সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা যেটি হরিয়ানা ও উত্তর প্রদেশের উপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গের জন্য আজ এবং আগামীকাল ফের হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। এদিকে ফের আজকের জন্য হলুদ-কমলা থাকলেও, আগামীকাল থেকে ফের লাল সতর্কতা ফিরছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ! ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামবে।বাড়বে নদীর জল স্তর। নীচু এলাকা প্লাবিত হবার আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা বেশ কিছু জেলায়। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি হবে। মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতেও বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে মঙ্গল ও বুধবার।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বেশ কিছু জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দার্জিলিং সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা।
শনিবার থেকে ফের লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা দার্জিলিং থেকে কোচবিহার ওপরের পাঁচ জেলাতে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। উইকেন্ডে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিজ্ঞানীদের। এই তিনদিন লাল সতর্কতা জারি হতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস। নিচু এলাকা প্লাবিত এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৭১ থেকে ১০০ শতাংশ।
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?