Last Updated:
Indian On Hijacked Ship: সোমালিয়ার উপকূলে ফের জলদস্যুদের আক্রমণ। এবার জলদস্যুদের হাতে ছিনতাই তুরস্কের অস্ত্র বহনকারী কার্গো জাহাজ। সবচেয়ে উদ্বেগের বিষয় হল ক্রু সদস্যদের মধ্যে রয়েছেন ৬ ভারতীয়।
সোমালিয়া: সোমালিয়ার উপকূলে ফের জলদস্যুদের তৎপরতা ঘিরে বাড়ছে উদ্বেগ। এবার জলদস্যুদের কবলে তুরস্কের অস্ত্র বহনকারী একটি কার্গো জাহাজ। সবচেয়ে উদ্বেগের বিষয়, জাহাজটির ১০ জন ক্রু সদস্যের মধ্যে ছয়জনই ভারতীয় নাগরিক। ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে। বৃহস্পতিবার সোমালিয়ার এক সরকারি আধিকারিক এই তথ্য জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত জাহাজে থাকা ভারতীয়-সহ অন্য ক্রু সদস্যদের বর্তমান অবস্থান বা নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
