মুম্বই: ক্রিকেটার আর বলিউডের প্রেমকাহিনি আকছার দেখা যায়। একটা সময় টাইগার পটৌডি-শর্মিলা ঠাকুর কিংবা ভিভ রিচার্ডস-নীনা গুপ্তার মতো হাতে গোনা কয়েকটি প্রেমকাহিনীও সামনে আসত। কিন্তু তারপর বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শুরু করে হরভজন সিংহ গীতা বসরা, যুবরাজ সিংহ-হ্যাজল কিচ, কে এল রাহুল-আথিয়া শেট্টি, তালিকাটা বেশ লম্বা।
সেই তালিকায় কি এবার আরও এক ক্রিকেটার ও নায়িকার নাম যুক্ত হতে চলেছে?
ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে খেলা ওয়ান ডে সিরিজে দেখা গিয়েছিল। সিরিজের তৃতীয় ম্যাচে যশস্বী সেঞ্চুরি করে বেশ শিরোনামে এসেছিলেন। কিন্তু এখন ২৪ বছর বয়সী এই ভারতীয় খেলোয়াড় ৯ বছরের বড় এক অভিনেত্রীকে ডেট করার জন্য খবরে আসছেন।
জয়সওয়ালের সঙ্গে ৩৩ বছর বয়সী বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের (Mrunal Thakur) নাম জড়িয়ে জল্পনা শুরু হয়েছে। হঠাৎ করে কীভাবে দুজনের ডেটিং নিয়ে আলোচনা শুরু হল? আসলে ব্যাপারটা হল, যশস্বী এবং ম্রুণালকে একই ক্যাফেতে দেখা গিয়েছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
So… Yashasvi Jaiswal is dating Mrunal Thakur now? 😭💀
Didn’t see that plot twist coming at all. Internet detectives are working overtime! 👀pic.twitter.com/y0lT2A5OgU
— Gaurav (@Gaurav_HRX) July 27, 2026
ভিডিওতে দেখা যাচ্ছে যে ক্যাফে থেকে প্রথমে ম্রুণাল ঠাকুর বের হন এবং কিছুক্ষণ পর ভারতীয় খেলোয়াড়কে বাইরে আসতে দেখা যায়। এরপর জয়সওয়াল নিজের গাড়িতে বসে চলে যান। ভিডিওটি আসার পর লোকজন দুজনের ডেটিং নিয়ে জল্পনা শুরু করে দেন।
তবে এখনও এটি স্পষ্ট হয়নি যে, ম্রুণাল এবং যশস্বী ক্যাফেতে একসঙ্গে গিয়েছিলেন কি না। দুজনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। আপাতত এই ডেটিং বা সম্পর্ক নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে না। ভক্তরা অপেক্ষায়।
যশস্বী জয়সওয়ালের বিদেশি বান্ধবী
যশস্বীর নাম এর আগেও একজন বিদেশি মহিলার সঙ্গে জড়িয়েছিল। ইংল্যান্ডের ম্যাডি হ্যামিল্টন নামের এক মহিলাকেও জয়সওয়ালের বান্ধবী বলা হয়। তবে জয়সওয়াল তাঁর সেই সম্পর্ক নিয়েও মুখে কুলুপ এঁটেঠিলেন।
যশস্বী জয়সওয়ালের আন্তর্জাতিক কেরিয়ার
জয়সওয়াল ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলা একজন ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ২৯টি টেস্ট, ৬টি ওয়ান ডে এবং ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টের ৫৪ ইনিংসে জয়সওয়াল ৪৮.৭৫ গড়ে ২৫৩৫ রান করেছেন। ওয়ান ডের ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে ২৮৫ রান এসেছে। এছাড়াও, টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ২২ ইনিংসে জয়সওয়াল ৩৬.১৫ গড় এবং ১৬৪.৩১ স্ট্রাইক রেটে ৭২৩ রান করেছেন।
আরও পড়ুন: ব্যাডমিন্টন-টেনিস ছেড়ে বেছে নেন বন্দুক, ১৩ বছর বয়সে হারান হিনা-মনুকে, কে এই বিস্ময়-শ্যুটার?