কী কী শর্ত? কোন কোন রোগের চিকিৎসা?
যাঁরা আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য নন, তাঁরা সবাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন। তবে কিছু শর্ত আছে। যেমন পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষের বেশি হওয়া চলবে না। যদি কেউ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS), কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প (CGHS), ESI বা অন্য কোনও সরকারি মেডিকেল ইনস্যুরেন্সর কভারেজে থাকেন, তবে তিনি এই সুবিধা পাবেন না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে প্রায় ১,৯৫০ রোগের কভারেজ পাওয়া যাচ্ছে। এমনকি হাঁটু ও হিপ প্রতিস্থাপনের সুযোগ মিলবে রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্পে।