কলকাতা : ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। তৃণমূলকে পেছনে ফেলে বিপুল ভোটে জয় বিজেপির। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার বিজেপি ক্ষমতায়। এতো ভাল ফলাফলের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা জানিয়ে তাঁদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। পাশাপাশি বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভেচ্ছা জানান বিজেপিকে।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ”পশ্চিমবঙ্গের জনগণ ভারতীয় জনতা পার্টিকে এক ঐতিহাসিক রায় উপহার দিয়েছেন, যা বহু প্রতীক্ষিত উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছ রাজনীতির প্রতি তাঁদের সমর্থনকে নিশ্চিত করেছে। তাঁরা শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির পথ বেছে নিয়েছেন। এই অভূতপূর্ব রায়ের জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এই বিজয় প্রধানমন্ত্রী শ্রীমতী কৃষ্ণের দূরদর্শী নেতৃত্বের প্রতি জনগণের আস্থারই এক জীবন্ত প্রমাণ।” তিনি আরও জানান, ”পশ্চিমবঙ্গে এই উল্লেখযোগ্য বিজয় অর্জনে বিজেপির সকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা, ত্যাগ, নিষ্ঠা এবং অধ্যবসায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
আরও পড়ুন – পদ্মফুলে ছারখার জোড়া ফুলের বাগান ! তৃণমূলের বিসর্জনের ১৯টি কারণ কী কী ?
The people of West Bengal have delivered a historic mandate to the Bharatiya Janata Party, affirming their support for long-awaited development, good governance, and transparent politics. They have chosen the path of peace, prosperity and progress. I extend my heartfelt gratitude…
— Rajnath Singh (@rajnathsingh) May 4, 2026
আদিত্যনাথ জানান, প্রধানমন্ত্রী মোদির লোক-কল্যাণমূলক কর্মের কারণে দেশবাসী তাঁর প্রতি আস্থা রেখেছেন। বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক ফলাফলই তার জ্বলন্ত উদাহরণ।
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के यशस्वी नेतृत्व एवं लोक-कल्याणकारी नीतियों पर देश वासियों का अटूट विश्वास है, जो आज विधान सभा चुनाव के ऐतिहासिक परिणामों के रूप में पुनः परिलक्षित हुआ है।
पश्चिम बंगाल में पहली बार, असम में लगातार तीसरी बार और पुडुचेरी में दूसरी बार…
— Yogi Adityanath (@myogiadityanath) May 4, 2026
উল্লেখ্য, ২০২৬ -এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিলে হয়েছে প্রথম দফা। এই দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল হয়েছে দ্বিতীয় দফা। এই দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে।