Last Updated:
Indradeep Dasgupta Mother Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ একের পর এক মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷
কলকাতা: টলিউডে নেমে এল গভীর শোকের ছায়া৷ প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের মা মল্লিকা দাশগুপ্ত৷ মা-কে হারিয়ে শোকে পাথর সঙ্গীত পরিচালক৷ মৃত্যুকালে তাঁর মায়েরা বয়স হয়েছিল ৮৯ বছর৷
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ইন্দ্রদীপের মা মল্লিকা দাশগুপ্ত৷ চিকিৎসাও চলছিল অনেকদিন ধরেই৷ কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে৷ তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ তারপরই শুরু হয় দ্রুত চিকিৎসা৷ কিন্তু কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ চিকিৎসা চলাকালীন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দ্রদীপ দাশগুপ্তের মা৷
