গায়ক-সুরকার লিখেছেন, “যশ রাজ ফিল্মসের সঙ্গে এটি ছিল আমার প্রথম প্রজেক্ট। আমি এই প্রজেক্টে হ্যাঁ বলেছিলাম শুধুমাত্র এর সঙ্গীতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল বলেই। আমি এর গানগুলোর উপর খুব যত্ন সহকারে কাজ করেছি। প্রযোজনা থেকে শুরু করে সুরারোপ, গীতিকার ও গায়কদের সঙ্গে কাজ করা, রেকর্ডিং, ভোকাল টিউনিং, সাউন্ড, অ্যারেঞ্জমেন্ট… আমরা প্রতিটি খুঁটিনাটি বিষয় অত্যন্ত যত্ন সহকারে সম্পন্ন করেছি। আমি এই গানটি শুধু এই সিনেমার জন্যই নয়, বরং নিজের সৃষ্টি হিসেবে সুর করেছি। নির্মাতারা এই গানটির জন্য আমাকে খুব সামান্য পারিশ্রমিক দিয়েছিলেন, যা গানটি তৈরি করতেই খরচ হয়ে যায়। গানটি ব্লকবাস্টার হয়েছিল, কিন্তু আমার হাতে কিছুই ছিল না।”
