পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তি বাড়ি পরিষ্কার করার সময় ২০-২৪ বছর পুরনো একটি SBI পাসবই খুঁজে পান। তিনি সেটি বাবাকে দেখালে বাবা সঙ্গে সঙ্গে চিনতে পারেন যে এটি তাঁর প্রয়াত বাবার, অর্থাৎ ওই ব্যক্তির দাদুর পাসবই। পরিবারের সদস্যরা এতদিন মনে করতেন, পাসবইটি চিরতরে হারিয়ে গেছে।
পূজা পোস্টে লেখেন, “এক যুবক বাড়ি পরিষ্কার করতে গিয়ে ২০-২৪ বছর পুরনো একটি SBI পাসবই খুঁজে পায়। বাবাকে দেখানোর পর জানতে পারে, সেটি তার প্রয়াত দাদুর।”
তিনি আরও জানান, সবচেয়ে বড় চমক ছিল অ্যাকাউন্টের ব্যালেন্স। পরিবারের দাবি, ওই অ্যাকাউন্টে এখনও ১ লক্ষ টাকারও বেশি টাকা রয়েছে।
অনলাইনে সাহায্য চাইলেন ব্যবহারকারী
ভাইরাল হওয়া পোস্টে পূজা জানতে চান, অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে গেলেও কি ওই অ্যাকাউন্টের টাকা এখনও দাবি করা সম্ভব? নাকি সেই টাকা চিরতরে হারিয়ে গেছে?
A guy found a 20-24 year old SBI passbook while cleaning his house.
and what he discovered left his entire family shocked.
When he showed the passbook
to his father,he learned that it belonged to his late grandfather.
His father admitted they had always believed the… pic.twitter.com/VZqk4C3JJQ
— Pooja. (@poojaofficial5) July 15, 2026
তিনি লেখেন, “ব্যাঙ্কিং প্রক্রিয়া সম্পর্কে যদি আপনার ধারণা থাকে বা এমন অভিজ্ঞতা আগে হয়ে থাকে, তাহলে মন্তব্যে জানান। আপনার পরামর্শ হয়তো একটি পরিবারকে বহু বছর আগের সঞ্চিত টাকা ফিরে পেতে সাহায্য করতে পারে।”
১ লক্ষেরও বেশি ভিউ পাওয়া এই পোস্টে বহু নেটিজেন নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেছেন।
একজন লেখেন, “পুরনো পাসবই মানেই যে টাকা আর নেই, এমন নয়। অবশ্যই ব্যাঙ্কে গিয়ে বিষয়টি যাচাই করে দেখা উচিত।”
আরেকজন পরামর্শ দিয়ে বলেন, “পুরনো SBI অ্যাকাউন্টের টাকা দাবি করতে হলে সংশ্লিষ্ট SBI শাখায় গিয়ে মৃত্যু শংসাপত্র, পরিচয়পত্র, আইনগত উত্তরাধিকারী বা সম্পর্কের প্রমাণ এবং ব্যাঙ্কের নির্ধারিত ক্লেম ফর্ম জমা দিতে হবে। যদি কোনও নমিনি না থাকে, তাহলে ব্যাঙ্ক উত্তরাধিকার শংসাপত্র (Succession Certificate) বা অন্যান্য আইনি নথিও চাইতে পারে।”
আরও একজন মন্তব্য করেন, “পুরনো আর্থিক নথিপত্র কখনও অবহেলা করা উচিত নয়। বহু বছর ধরে কোনও অ্যাকাউন্ট ব্যবহার না হলেও, টাকা হারিয়ে গেছে ধরে নেওয়ার আগে ব্যাঙ্কে গিয়ে সরকারি নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়াটি জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।”