Last Updated:
সূর্যপুরের ঘটনায় সিপিএম নেতা লাহেক আলিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল, এবার গ্রেফতার করল পুলিশ।
অর্পণ মণ্ডল: সূর্যপুরের ঘটনায় সিপিএম নেতা লাহেক আলিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল, এবার গ্রেফতার করল পুলিশ।
বারুইপুরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, জনরোষ তৈরি হয়েছিল তাতে সরাসরি উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে লাহেক আলির বিরুদ্ধে।
কিশোরীকে নির্যাতন এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরেই সূর্যপুর। সেই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। গণপিটুনিতে খুন করা হয় টোটো চালক ইন্দ্রজিৎকে। তার পরে ইন্দ্রজিতের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরি দেয় সরকার। সেই ঘটনায় উস্কানির অভিযোগ উঠেছিল সদ্য বিধানসভা নির্বাচনের সিপিএমের প্রার্থী লাহেক আলির বিরুদ্ধে। এবার তাকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় এই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে গ্রেফতার করল পুলিশ। লাহেক আলি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময় রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশকর্মীদের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ঘটনার দিন অর্থাৎ রবিবার আন্দোলনের সময় লাহেক আলি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। আগামিকাল তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্তে আরও কয়েক জনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
Baruipur,South Twenty Four Parganas,West Bengal
Jul 12, 2026 10:43 PM IST
