Last Updated:
বিজেপির স্পিকার পদপ্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর রথীন্দ্রনাথ বসু বলেন, “দল যা দায়িত্ব দিয়েছে, তা পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেব।” শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী এবং অন্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন রথীন্দ্র।
আবীর ঘোষাল, কলকাতা: রাজ্য বিধানসভার নতুন স্পিকার হতে চলেছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে। আজ, শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন হবে। ‘‘আমার স্থির বিশ্বাস, তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হবেন ৷’’ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিজেপির স্পিকার পদপ্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর রথীন্দ্রনাথ বলেন, “দল যা দায়িত্ব দিয়েছে, তা পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেব।” বৃহস্পতিবার সচিবের কাছে গিয়ে অধ্যক্ষ পদের মনোনয়ন জমা দিয়েছে বিজেপি পরিষদীয় দল।
পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র বোস, এবার প্রথমবারের জন্য বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। তাঁকেই অধ্যক্ষ পদে নিয়ে আসল বিজেপি।

অষ্টাদশ বিধানসভার স্পিকার পদে বিজেপি পরিষদীয় দলের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। তার পাল্টা কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তাই মনে করা হচ্ছে, আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই স্পিকার নির্বাচিত হবেন। এই মুহূর্তের সাক্ষী থাকতে বিধানসভার উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা অনুযায়ী, শাসকদলের সঙ্গে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বিরোধী দল তৃণমূলের। কিন্তু তাঁরা এই প্রক্রিয়ায় অংশ নেবে কি না, তা আজ সকাল পর্যন্ত স্পষ্ট নয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রথীন্দ্র পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘ দিন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে আসেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। রথীন্দ্রনাথ প্রথম বারের বিধায়ক।
Kolkata,West Bengal
May 15, 2026 10:05 AM IST
