কলকাতা: বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই, বিচ্ছেদের পথে হেঁটেছেন এই তারকা দম্পতি। সঙ্গীতশিল্পী বাদশা (Badshah) এবং তাঁর স্ত্রী, ইশা রিখি (Ishaa Rikhi)। তাঁরা যে বিবাহ করেছেন, এই কথা প্রাথমিকভাবে গোপনেই রেখেছিলেন তাঁরা। পরে প্রকাশ্যে আসে তাঁদের বিবাহের ছবি। তবে পারস্পরিক সম্মতিতেই যে এই বিচ্ছেদ হয়েছে, সেই কথা জানিয়েছেন বাদশা এবং ইশা রিখি। তবে বিচ্ছেদ ঘোষণার পরে, বাদশার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্ফোরক জনপ্রিয় মডেল! বর্তমানে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। ‘বিগ বস ২০’ (Big Boss 20)-তে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। আর সেখানেই, বিগ বসের বাড়িতে তাঁর বন্ধু, কনিকা মনের সঙ্গে কথা বলতে গিয়ে, বাদশার সঙ্গে বিবাহিত সম্পর্কের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন, ইশা রিখি। কী বলেছেন তিনি?
বাদশার সঙ্গে বিবাহিত সম্পর্ক নিয়ে বিস্ফোরক ইশা রিখি
কনিকা মনের সঙ্গে কথা বলতে গিয়ে ইশা বলেছেন, তিনি সবসময় সম্পর্কের সত্যিটা সবার সামনে তুলে ধরতে চেয়েছেন এবং নিজেও সেটাই বিশ্বাস করতে চেয়েছেন, সে যে যাই মনে করুন না কেন! তিনি বলেন, ‘আমায় যদি অন্য কেউ এসে বলে, কনিকা এরকম বা ওরকম… আমি কখনও নেই কথা বিশ্বাস করব না, যতক্ষণ না আমার নিজের সেরকম কোনও অভিজ্ঞতা না হচ্ছে। ঠিক একই বিশ্বাস আমার সম্পর্কের ওপরেও ছিল। যে কারও কথা আমি কখনও বিশ্বাস করতাম না। যদি আমায় কেউ এসে কিছু বলত, আমি বলতাম, আগে প্রমাণ দেখাতে। তবেই আমি বিশ্বাস করব। কিন্তু এখানে তো আমার বিয়েটাই ভেঙে গেল।’
ইশা আরও বলেন, বাদশা তাঁকে এমন একটা পরিস্থিতিতে রেখেছিল, যেখানে তিনি সম্পর্কটা ছেড়ে বেরিয়েও আসতে পারছিলেন না আর সম্পর্কটা নিয়ে খুশিও থাকতে পারছিলেন না। দুয়ের মাঝামাঝি একটা জায়গায় ছিলেন তিনি। প্রথমে তাঁর মনে হয়েছিল যে, তিনিই বাদশার জীবনের সমস্তটা জুড়ে রয়েছেন। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারেন, তিনি বাদশার জীবনে আদৌ কোথাও নেই। বাদশার জীবনে তাঁর জায়গাই নেই। তিনি আরও বলেন, বাদশা তাঁর সঙ্গে বিয়ের বিষয়টা ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। প্রকাশ্যে আনতে চাননি। ইশা আরও জানিয়েছেন, বিবাহ করেও বাদশা পূর্ণ স্বাধীনতা চাইতেন। তিনি কোনও কমিটমেন্টে বিশ্বাস করতেন না। বাদশার এই স্বভাব আঘাত দিত ইশাকে। অবশেষে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল