Kolkata Petrol Diesel Price: বিশ্ব বাজারে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ইতিমধ্যেই ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে ক্রুড অয়েলের প্রাইস। শুক্রবার সেই প্রভাব পড়ল কি দেশে? আজ দেশের বাজারে কত হয়েছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price Today) ? কলকাতায় বেড়েছে জ্বালানির রেট ?
শেষ কবে দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের ?
দেশের জ্বালানির দামের পরিসংখ্য়ান বলছে, গত ২৫ মে শেষবার দেশে দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। সেই সময় পেট্রোলের দাম বেড়েছিল ২.৭ প্রতি লিটার। ডিজেলের দাম বেড়েছে ২.৮ টাকা প্রতি লিটার। তারপর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি।
আজ কলকাতায় কত হয়েছে পেট্রোল ডিজেলের দাম ?
মনে রাখবেন, প্রতিদিন সকাল ৬টায় নতুন দাম ঘোষণা করে তেল বিপণন কোম্পানিগুলি।
কোন শহরে কত দাম ?
| শহর | পেট্রোলের দাম | ডিজেলের দাম |
| দিল্লি | Rs 102.12 | Rs 95.20 |
| মুম্বই | Rs 111.31 | Rs 97.97 |
| কলকাতা | Rs 113.51 | Rs 99.82 |
| চেন্নাই | Rs 107.78 | Rs 99.56 |
| গুরুগ্রাম | Rs 102.97 | Rs 95.94 |
| পটনা | Rs 113.35 | Rs 99.36 |
| নাগপুর | Rs 111.90 | Rs 98.20 |
| শ্রীনগর | Rs 104.10 | Rs 92.81 |
| ইন্দোর | Rs 114.32 | Rs 99.41 |
আজ বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম কত হয়েছে ?
পশ্চিম এশিয়ায় উত্তেজনের ফলে এখনও দাম কমেনি ক্রুড অয়েলের। সম্প্রতি এই দাম ব্যারেল প্রতি ১০২ ডলার হয়ে গেছে। আজ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্য়ারেল প্রতি ১০৮.২৩ ডলার হয়ে গেছে। এক সপ্তাহে ৬ শতাংশ বেড়েছে এই দাম। পরিসংখ্যান বলছে, জুলাইতে শেষ বার ১০০ ডলার ছাড়িয়েছিল অপরিশোধিত তেলের দাম। গত ৯ সেপ্টেম্বর এই দাম ফের তিন সংখ্যা ছাড়িয়েছে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়তে পারে ভারতের পেট্রোল-ডিজেলের দামের ওপর।
কী প্রভাব পড়বে ভারতের জ্বালানি বাজারে ?
একটা বিষয় মাথায় রাখতে হবে, এখনও বিশ্বের বাজার থেকে ৮০-৮৫ শতাংশ জ্বালানির রসদ আমদানি করে ভারত। তাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতের জ্বালানি বাজারে বড় প্রভাব পড়বে। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে আগেই দাম বেড়েছে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের। বিশ্ব বাজারে তেলে কেনার ক্ষেত্রে ডলারে লেনদেন হওয়ায় ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভেও প্রভাব পড়ে। যার ফলে রুপির দামেও প্রভাব পড়তে থাকে। সেই ক্ষেত্রে একবার পেট্রোল-ডিজেলের দাম বাড়লেই পরিবহণের খরচও বেড়ে যায়। যাতে সরাসরি প্রভাবিত হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
আরও পড়ুন : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট