মুম্বই: আইপিএলে আরসিবির বিরুদ্ধে নিজেদের হোম ম্য়াচ খেলতে নেমে ব্য়াটিং ব্য়র্থতা মুম্বই ইন্ডিয়ান্সের। রান পেলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব। রান পেলেন না ওপেনার রিয়ান রিকেলটন। রোহিত শর্মা ভাল শুরু করেও ১০ বলে ২২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। মিডল অর্ডারে বড় রান বলতে তিলক বর্মার একটি অর্ধশতরানের ইনিংস। এছাড়া আর কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি। নমন ধীর অর্ধশতরান হাঁকাতে পারতেন। কিন্তু ৪৭ রানের মাথায় আউট হয়ে যান তিনি। মুম্বই বোর্ডে তুলল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬। আরসিবি বোলারদের মধ্য়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। আরসিবি এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বইয়ের হয়ে ওপেনে নেমেছিলেন রিয়ান রিকেলটন ও রোহিত শর্মা। হিটম্য়ান ১০ বলে ২২ রানের ইনিংস খেলেন। কিন্তু রিকেলটন মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নমন ধীর ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান তিনি। খাতাই খুলতে পারেননি সূর্যকুমার যাদব। লোয়ার অর্ডারে তিলক বর্মা দলের হাল ধরেন সেই সময়। তিনি ৪২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে তিলক তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান।
লোয়ার অর্ডারে আর কোনও ব্যাটার সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি। উইল জ্য়াকস, রাজ বাওয়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার আরও একবার বুঝি.য়ে দিলেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। নিজের ৪ ওভারের স্পেলে ২৩ রান খরচ করে ৪ উইকেট ঝুলিতে পুরে নেন ভুবি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তিনি। কিন্তু এই মুহূর্তে তিনি যে ছন্দে রয়েছেন তাতে নির্বাচকদের কিন্তু বার্তা দিয়ে রাখছেন এই ছন্দের মাধ্যমে। জশ হ্যাজেলউড ৪ ওভারে ৩৩ রান খরচ করে ১ উইকেট নেন। রাশিক সালাম দার ও রোমারিও শেফার্ড দু’জনেই ১টি করে উইকেট নেন। ক্রণাল পাণ্ড্য় ও সুয়াশ শর্মা দুজনের কেউই উইকেট পাননি।