মাসে ২৫,০০০ টাকা খরচ হলে-যদি কোনও ব্যক্তি মাসে ২৫,০০০ টাকা খরচ করেন, তাহলে বছরে খরচ হবে ৩ লাখ টাকা।১ কোটি টাকা ÷ ৩ লাখ টাকা = প্রায় ৩৩ বছর৷ অর্থাৎ, কোনও অতিরিক্ত আয় বা সুদ না ধরলে ১ কোটি টাকার কর্পাস প্রায় ৩৩ বছর চলতে পারে।মাসে ৫০,০০০ টাকা খরচ হলে -মাসিক খরচ যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে বার্ষিক খরচ দাঁড়াবে ৬ লাখ টাকা।১ কোটি টাকা ÷ ৬ লাখ টাকা = প্রায় ১৬.৬ বছর৷ এই ক্ষেত্রে কর্পাস প্রায় ১৬ থেকে ১৭ বছর চলতে পারে।মাসে ৭৫,০০০ টাকা খরচ হলে-যাঁদের মাসিক খরচ ৭৫,০০০ টাকা, তাঁদের বার্ষিক খরচ হবে ৯ লাখ টাকা।১ কোটি টাকা ÷ ৯ লাখ টাকা = প্রায় ১১ বছর৷ অর্থাৎ, ১ কোটি টাকার ফান্ড প্রায় ১১ বছর পর্যন্ত চলতে পারে।মাসে ১ লাখ টাকা খরচ হলে-মাসে ১ লাখ টাকা খরচ করলে বছরে খরচ হবে ১২ লাখ টাকা।১ কোটি টাকা ÷ ১২ লাখ টাকা = প্রায় ৮.৩ বছর ৷সেক্ষেত্রে কর্পাস ৮ থেকে ৯ বছরের মধ্যেই শেষ হয়ে যেতে পারে।
