নয়াদিল্লি : নয়াদিল্লি ও ওয়াশিংটন শীঘ্রই বাণিজ্য সমঝোতায় পৌঁছাবে। এনিয়ে আশা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভাল বন্ধু’ সম্বোধন করে মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে বাণিজ্য গতিপ্রকৃতিতে যে পরিবর্তন এসেছে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুযোগ নিয়েছে। তারা আমাদের কাছ থেকে বিপুল শুল্ক নিত এবং তাদের কিছু দিতে হত না। এখন পরিস্থিতি ঠিক তার উল্টো এবং আমরা ভারতের কাছ থেকে প্রচুর অর্থ উপার্জন করছি। কিন্তু আমরা একটা সমঝোতায় পৌঁছাব, কারণ আমি আপনাদের প্রধানমন্ত্রীকে (নরেন্দ্র মোদি) খুব পছন্দ করি। উনি আমার ভাল বন্ধু এবং আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে ভাল সম্পর্ক আছে।”
#WATCH | President Donald Trump says, “For years, India took advantage of the United States… They charged us tremendous tariffs and paid nothing… Now it is the exact reverse and we are making a lot of money with India. But we will get to a deal because I like your Prime… pic.twitter.com/IR2x2MqUV5
— ANI (@ANI) June 4, 2026
নয়া দিল্লিতে নতুন করে কথোপকথনের পর ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আগে এই মন্তব্য করলেন ট্রাম্প। সরকারি বিবৃতি অনুযায়ী, গত ১ থেকে ৪ জুন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেসেনটেটিভ-এর আধিকারিকদের চার দিনের সফর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা এগিয়ে নিয়ে গেছে। উভয় পক্ষের আধিকারিকরা বাজারে প্রবেশাধিকার, শুল্ক পদ্ধতি, বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা এবং অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ওয়াশিংটন এমন একটি ছাড় পর্যালোচনা করছে যা ভারত-সহ অন্যান্য দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেয়। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও কংগ্রেসকে জানিয়েছেন যে, এই ছাড়টি অস্থায়ী হওয়ার কথা ছিল। বুধবার তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব এটি শেষ করতে চাই, কারণ এই দেশের মূল নীতিই হল তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। আরও বৈশ্বিক সরবরাহের পথ উন্মুক্ত করার উদ্দেশ্য এগুলো হল নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া ছাড়। US President Donald Trump on PM Narendra Modi