Last Updated:
ভারতে টার্ম ইনস্যুরেন্স করা কোনও ব্যক্তির নেপালে মৃত্যু হলে বা দুর্যোগের পর নিখোঁজ হয়ে গেলে পরিবার কি বিমার টাকা পাবে? নমিনি কীভাবে ক্লেম করবেন এবং কোন কোন নথির প্রয়োজন হতে পারে, জেনে নিন।
ভারতের পর্যটকদের জন্য নেপাল একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। তাই বুধবার সেখানে হড়পা বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড হওয়ার পর ২০০-রও বেশি ভারতীয়ের নিখোঁজ হওয়ার খবর সামনে আসে। এখনও ১৭৮ জন ভারতীয় সেখানে নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিদেশের মাটিতে কোনও প্রাকৃতিক দুর্যোগে যদি কোনও ভারতীয়ের মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার কি বিমার টাকা পাবে?
