Last Updated:
ভুটানে উৎসস্থল ৫.৭ মাত্রার ভূমিকম্পে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুভূত হল ভূমিকম্প। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ভুটান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭।
চলতি বছর ফেব্রুয়ারি নাগাদ মারাত্মক ভূমিকম্প হয় কলকাতায়৷ দুপুর ১টা ২২ মিনিটে ভয়াবহ ভাবে ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের কাছাকাছি কোনও এলাকা৷ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) থেকে প্রাপ্ত প্রাথমিক ভূকম্পন তথ্য অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৫.৫। এর উৎপত্তিস্থল ছিল খুলনা থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশে।
এপ্রিল নাগাদ উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে ভূমিকম্প হয়। মনিপুরের মইরাং-এ ভূমিকম্প শুরু হয় মঙ্গলবার। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩। কয়েকদিন আগে গত ১৮ মার্চও একই জায়গায় ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল ৩.৮। মণিপুর রাজ্যের কামজোঙ এলাকাতে এই ভূমিকম্প হয়েছিল। স্থানীয় সময় ৯ টা ৫২ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস স্থল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 07, 2026 11:25 PM IST
