Last Updated:
সেবাশ্রয় শিবিরে চিকিৎসার জেরে এক মহিলা পা বাদ যাওয়ার অভিযোগে এফআইআরও দায়ের করেন। এবার সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ক আক্রমণ ঋতব্রতর।
কলকাতা: সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। এক মহিলা পা বাদ যাওয়ার অভিযোগে এফআইআরও দায়ের করেন। এবার সেবাশ্রয় ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ক আক্রমণ ঋতব্রতর।
তিনি এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “সেবাশ্রয় যখন হচ্ছিল তখন অনেকে সেই শিবির নিয়ে গদগদ হয়ে গেছিলেন। সেখানে হোমিওপ্যাথি ডাক্তার নিয়ে এসে চিকিৎসা হয়েছিল। মন্ত্রী, বিধায়করা থ্রেটের মুখে পড়তেন। একজন মহিলার পা বাদ গেল। আমরা বিষয়টা তুলব বিধানসভায়”।
সেই সঙ্গে তিনি আরও বলেন, “এই টাকা কীভাবে এল? কোথা থেকে এল? পাস না করা ডাক্তারদের গান পয়েন্টে রেখে তুলে আনা হয়েছিল। এখন যার পা বাদ গেল তার পরিবারের কেউ যদি এসে এই বাটপারের উপর ডিম মারে! সেবাশ্রয়ের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত”।
সেই সঙ্গে আরও দাবি, “এই ব্যাপারটার সঙ্গে বড় রকমের মানি লন্ডারিংয়ের ইতিহাসে জড়িয়ে আছে কিনা দেখা দরকার তদন্ত করে। কারও বাড়ির সামনে থেকে ১০০ কোটি টাকার জাল ওষুধ পাওয়া গেল। তার এক ঘনিষ্ঠ সে সমাজ সেবা করে পাহাড় কিনে ফেলল”!
সেই সঙ্গে কালীঘাট শিবিরের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, এই পয়েন্টগুলো জুড়তে হবে। জাহাঙ্গীর থেকে দাগ কেটে বালির কৈলাস মিশ্র, পূর্ব মেদিনীপুরের মিতুন দে হয়ে দাগ কেটে নিয়ে যেতে হবে। এর পিছনে এমনকী ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের নাম রয়েছে। আবার শোনা যাচ্ছে কেরলের গত উপনির্বাচনও এর সঙ্গে জড়িত। সেই নির্বাচনে সেই সময় তৃণমূলের প্রার্থীর মাধ্যমে কীভাবে মানি লন্ডারিংয়ের টাকা মধ্য প্রাচ্যের কোন কোন শহর ঘুরে ইউরোপে পৌঁছেছে সেসব সামনে আসবে। আমি এই অভিযোগ নিয়ে তথ্য জোগাড় করছি।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
