‘মানুষ যা করার করে দিয়েছে, তৃণমূলের সব খেলা শেষ’, জানিয়ে দিলেন শমীক


কলকাতা: ভোট গণনায় কারচুপির হতে পারে, এদিন এক্স পোস্টে তৃণমূলকর্মীদের সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূলনেত্রীর। পাশাপাশি গণনার আগে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে। আমরা এবার ২২৬-এর বেশি আসন পাব’। 

এ প্রসঙ্গে এদিন শমীক ভট্টাচার্য বলেন, ‘৩২১-এও পৌঁছে যেতে পারে। অস্বাভাবিক কিছু নয়। তৃণমূল পারে না এমন কোনও কাজ নেই। মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনও কাজ নেই। মানুষ যা করার করে দিয়েছে সব খেলা শেষ। 

সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণা। সব জল্পনার অবসান হবে সেদিনই। তবে ফল ঘোষণার আগে সব দলও নিজের নিজের মতো করে হিসেব কষে চলেছে। ভোট শেষের ২৪ ঘণ্টা পরও শাসক-বিরোধীর দাবি-পাল্টা দাবিতে রাজ্য় রাজনীতি সরগরম। 

আরও পড়ুন, ‘গণনার আগে, আজ থেকেই এই কাজ করতে হবে’, দলীয় কর্মীদের এই স্ট্র্যাটেজি নিতে বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যর প্রেক্ষিতে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেনম, ‘৩০০ পেলেও অবাক হব না। ৩০০ কেন বলছেন, ঘুমনো দরকার ওঁর। এত টেনসড হয়ে যাচ্ছেন কেন?’ 

এ প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, ‘সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল। সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই। কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সবথেকে বেশি ভোট পাবে, সেটা এখনই আন্দাজ করা কঠিন। তবুও আমার মনে হয়েছে, যে দ্বিতীয় দফায় ভোটের একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ’।                                                      

 

২০১১ সালে পালাবদলের বিধানসভা ভোটে তৃণমূল ১৮২টি আসনে জিতেছিল। বিজেপি সেবার একটিও আসন পায়নি। ২০১৬ সালে তৃণমূল ২১১টি এবং বিজেপি ৩টি আসনে জেতে। ২০২১-এ তৃণমূলের ঝুলিতে যায় ২১৫টি আসন, বিজেপি পায় ৭৭টি। এবার কী হবে? 

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Fonnia – Digital Product Store Elementor Template Kit Font icons loader for wordpress Food & Pizzeria – Ultimate Delivery WordPress Theme Food Store WooCommerce WordPress Theme – Efway Food Stuff WP – Multipurpose Elementor WooCommerce Theme FoodBook Automatic Order Invoice Printing Add-on FoodBook In-Restaurant Orders Add-on FoodBook Multi-delivery Fees Add-on FoodBook Multibranch Add-on FoodBook | Online Food Ordering & Delivery for WordPress with Restaurant Management System