Last Updated:
West Bengal Exit Polls 2026: বঙ্গ জয়ের পথে বিজেপি? টুডেজ চাণক্যের এক্সিট পোলেই ঝড় ১৯২ আসনে, তৃণমূলের দখলে কত?
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের তথ্য অনুযায়ী বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে ‘টুডেজ চানক্য’-র সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ আসন পূর্বাভাস। সমীক্ষা অনুযায়ী, বিজেপি প্রায় ৪৮% (± ৩%) ভোট পেয়ে ১৯২ ± ১১টি আসন জিততে পারে বলে অনুমান করা হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ প্রায় ৩৮% (± ৩%) হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে, যা থেকে তারা ১০০ ± ১১টি আসন পেতে পারে। এছাড়া অন্যান্য সব দল মিলিয়ে প্রায় ১৪% (± ৩%) ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাদের দখলে যেতে পারে ২ ± ২টি আসন। সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, এবারের নির্বাচনে প্রধান দুই শক্তির মধ্যে তীব্র লড়াই হলেও সংখ্যার বিচারে বিজেপি স্পষ্টভাবে এগিয়ে থাকতে পারে।
উপরন্তু, বাম এবং কংগ্রেসের অবস্থাও খুব একটা বদলাবে না। ফলস্বরূপ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যেখানে ‘সাইলেন্ট ভোটার’ নির্ণায়ক ভূমিকা পালন করবে। এক্সিট পোল অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাঁর রাজনৈতিক শক্ত ঘাঁটি ধরে রাখা কঠিন বলে মনে হচ্ছে।
Kolkata,West Bengal
