কলকাতা : সপ্তাহ শেষে কমল সোনা ও রুপোর দাম। গতকাল শুক্রবার ৩১ জুলাই ২০২৬-এর তুলনায়, আজ, শনিবার, ১ আগস্ট ২০২৬-এ সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে। তথ্য অনুসারে শনিবার ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি প্রায় ৪৫ থেকে ৫০ টাকা কমেছে। এছাড়া ১৮ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামও কমেছে প্রতি গ্রামে। অগাস্টের শুরুতে একদিকে যেমন এলপিজি গ্যাসের দামও করেছে, তেমনই অগাস্টের শুরুতে সোনার দামও কমল।
- ২২ ক্যারেট সোনা (বিক্রয় মূল্য) শনিবার ₹১৩,৫৬৫ থেকে কমে হল ₹১৩,৫১৫।
- অন্যদিকে ২২ ক্যারেট সোনা যদি আপনি বিক্রি করতে যান, তাহলে তার দাম, ₹১২,৯৯২ থেকে ₹১২,৯৪৬ টাকায় নামল দাম।
- হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরি হয় ১৮ ক্যারেট সোনায়। তার দাম শনিবার প্রতি গ্রামে হল ₹১১,০৯৫ টাকা।
- এছাড়া একেবারে ২৪ ক্যারেট ফাইন গোল্ড (৯৯৫) এর দাম ₹১৪,২৭৭ থেকে কমে ₹১৪,২২৭ -এ নেমেছে।
- অন্যদিকে শনিবার, মাসের শুরুতে কমল রুপোর দামও । ১ কেজির রুপোর দাম শুক্রবার ছিল ₹২,২৩,০৮১ টাকা। শনিবার তা হল , ₹২,২০,২৪২ ।
সবমিলিয়ে মাসের প্রথম দিনেই স্বস্তির খবর পেলেন গয়না প্রেমীরা। বাঙালির কাছে উৎসব অনুষ্ঠান হোক বা বিনিয়োগ হোক, অনেকেরই প্রথম পছন্দ সোনা। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি (SSBC) প্রকাশিত নতুন দর অনুযায়ী, ৩১ জুলাইয়ের তুলনায় ১ আগস্ট ২০২৬-এ সোনার দাম কিছুটা কমেছে। শুধু সোনাই নয়, এদিন কমেছে রুপোর দামও। যাঁরা সোনা বা রুপোর গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই দাম কমে যাওয়া কিছুটা স্বস্তির কারণ হতে পারে। তবে মনে রাখতে হবে, প্রকাশিত এই দামগুলির সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত করে হিসেব করতে হবে। চূড়ান্ত কেনাকাটার সময় অতিরিক্ত জিএসটি ও মেকিং চার্জ যোগ হবে। আর মেকিং চার্জ দোকান ও কারিগরি ভিত্তিতে আলাদা। দেশের অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে কিছুদিন আগেই গৃহস্থকে সোনা কেনায় লাগাম টানতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই কমতে শুরু করে সোনার দাম। এখন সর্বোচ্চ স্তর থেকে অনেকটাই নিচে নেমে এসেছে সোনা ও রুপোর দাম।