কলকাতা: গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ছবিতে দাবি করা হচ্ছিল যে আবারও বেশ কিছু সরকারি ব্যাঙ্ক মার্জ হয়ে যাচ্ছে। সেখানে আরও বলা হচ্ছিল যে এই মার্জারে নাকি সায় দিয়েছে সরকারও। কিন্তু সত্যিই কি তাই? কী বলা হচ্ছে কেন্দ্রের তরফে?
আরও পড়ুন: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
এই সম্পূর্ণ বিষয়টা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ। সেখানে তারা স্পষ্ট লিখে দিয়েছে এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। তারা আরও লিখছে যে ভারত সরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে মার্জ করার কোনও প্রস্তাবকে অনুমোদন দেয়নি।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ আরও লিখেছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবিটি আসলে মনগড়া। কোনও নির্ভরযোগ্য সংবাদপত্র বা কোনও সরকারি ওয়েবসাইটের ছবি সেটা নয়। এবং এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য জানার জন্য সব সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শও দিচ্ছে তারা।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে SIP নাকি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, কোন পথে বেশি রিটার্ন? যা বলছে গত ২০ বছরের অঙ্ক
কী লেখা ছিল ওই ভুয়ো ছবিতে?
সেখান সবার উপরে লেখা ছিল “Big News: ব্যাঙ্কিং খাতে আরও একটা বড় বদলের প্রস্তুতি নিচ্ছে সরকার”। তারপর ওই ভুয়ো খবরের হেডলাইনে লেখা ছিল “সরকারের অনুমোদনের পর PNB, Canara Bank ও SBI-এর মার্জারের বিষয়টা বিবেচনাধীন”। এর পরবর্তীতে সাব হেড করে লেখা, “দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হওয়ার দিকে একটা বড় পদক্ষেপ”।
তার পর গোটা বিষয়টা সংবাদপত্রের প্রতিবেদনের মতো করে লেখা। সেখানে লেখা, “কেন্দ্র সরকার দুটি প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এবং কানাড়া ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) সাথে মার্জ করার কথা বিবেচনা করছে। সূত্র অনুযায়ী, প্রস্তাবটি অর্থ মন্ত্রক থেকে প্রাথমিক অনুমোদন পেয়েছে এবং এখন চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেটে পাঠানো হবে। যদি এই মার্জার সম্পন্ন হয়, তবে এটি হবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বর্তমানে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) দেশের বৃহত্তম ব্যাঙ্ক। পিএনবি, কানাড়া ব্যাঙ্ক এবং এসবিআই-এর এই মার্জার মোট ব্যবসা, শাখার সংখ্যা এবং গ্রাহক সংখ্যার দিক থেকে একটি আরও শক্তিশালী ও বৃহত্তর ব্যাঙ্কিং সত্তা গড়ে তুলবে।”
কিন্তু দেশের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ এই বিষয়টা নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর সেখানেই তার জানিয়ে দিয়েছে এই সম্পূর্ণ বিষয়টা আসলেই ভুয়ো ও মনগড়া।
CM Suvendu Adhikari: ‘আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা’, আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live