জয়পুর: আইপিএলে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। ৭৭ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল শুভমন গিলের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাত টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান বোর্ডে তুলে নিয়েছিল। যা তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ১৬.৩ ওভারে ১৫২ রানে অল আউট হয়ে যায়।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক যশস্বী জয়সওয়াল। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। তার জন্য়ই এদিনের ম্য়াচে ক্যাপ্টেন হিসেবে টস করতে নেমেছিলেন জয়সওয়াল। গুজরাতের হয়ে ওপেনে নেমেছিলেন গিল ও সাই সুদর্শনের। দুজনেই অর্ধশতরানের ইনিংস খেলেন। সাই সুদর্শন ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান সাই। অন্য়দিকে, ক্যাপ্টেন গিল ৪৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান গুজরাত টাইটান্স অধিনায়ক।
মিডল অর্ডারে জস বাটলার ও ওয়াশিংটন সুন্দর দু’জনেই পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ১০ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন বাটলার। ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন সুন্দর। দুটো বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান সুন্দর। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান বোর্ডে তুলেছিল। রাজস্থানের হয়ে ব্রিজেশ শর্মা ২ উইকেট নেন। যশপাল পুনিয়া ও রবীন্দ্র জাডেজা ১টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১৫২ রানে অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। এদিনের ম্য়াচে রাজস্থান ক্যাপ্টেন জয়সওয়াল ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। বৈভব সূর্যবংশী ১৬ বলে ৩৬ রান করেন। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান। ধ্রুব জুড়েল ১০ বলে ২৪ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ধ্রুব। রবীন্দ্র জাডেজা ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। শুভম দুবে ও দাসুন শনাকা লোয়ার অর্ডারে বড় ইনিংস খেলতে পারেনি। এদিন রাজস্থান রয়্যালসের তরী পার করানোর কেউই ছিলেন না শেষ পর্যন্ত। রশিদ খান ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৪ উইকেট নেন।