কলকাতা: সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আর তারপর নিয়ম মেনে স্ট্রংরুমে চলে গিয়েছে ইভিএম। গোটা রাজ্যের একাধিক জায়গায় তৈরি করা হয়েছে এমন স্ট্রংরুম। এর মধ্যে কলকাতায় রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের মতো জায়গাও। কিন্তু ভোট গণনার ৪ দিন আগে হঠাৎই ধুন্ধুমার। একদিকে যেমন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল, তেমনই তড়িঘড়ি নিজের বিধানসভা এলাকার ইভিএম যেখানে রয়েছে, সেই শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: স্ট্রংরুমে ত্রি-স্তরীয় নিরাপত্তা, ভিতরে ঢুকতে গেলে চাই কমিশনের QR কোড দেওয়া পরিচয় পত্র!
জানা গিয়েছে, ৩০ এপ্রিল রাত ৮ টা নাগাদ এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে, যেখানে ভবানীপুর কেন্দ্রের ইভিএম রয়েছে সেখানে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। নিয়ম মেনেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন শাখাওয়াতে। কারণ, নির্বাচন কমিশনের নিয়ম হল কোনও প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট স্ট্রংরুমের সামনের এলাকার ভিতর ঢুকতে পারেন। কিন্তু কেন এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা জানা যায়নি। ফিরহাদ হাকিমও এই নিয়ে কিছু বলতে পারেননি।
মমতা বন্দ্যোপাধ্যায় আসার খবর পেয়ে এখানে এসেছিলেন ফিরহাদ হাকিমও। যদিও তিনি স্ট্রংরুমের সামনে পৌঁছাতে পারেননি। কারণ, ফিরহাদ হাকিম এখানের প্রার্থী নন। যদিও এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে কোনও কথাও হয়নি। এরপরই সেখানে আসেন শুভেন্দু অধিকারির নির্বাচনী এজেন্ট। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে ফিরহাদ হাকিম এখানে আসতে পারেন, তিনি তো আর প্রার্থী নন।
আরও পড়ুন: ভোটার কমেছে প্রায় ৫১ লক্ষ, তাও এবারের নির্বাচনে পড়েছে ৩১ লক্ষ বেশি ভোট!
ফিরহাদ হাকিম বললে, “ম্যাডাম আসবেন, উনিই বলবেন। আমাকে তো ভিতরে ঢুকতে দেয়নি।” ফিরহাদ কেন এসেছিলেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন,”ম্যাডাম এখানে এসেছেন বলে আমি দেখয়ে এসেছিলাম। কিন্তু নিরাপত্তায় থাক পুলিশরা বলল যে, না আমি ঢুকতে পারব না।” যদিও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নিয়ে কিছু বলতে চাননি ফিরহাদ।
প্রসঙ্গত, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও উত্তেজনা। ‘অসুরক্ষিত অবস্থায় রয়েছে ইভিএম, স্ট্রং রুমে বহিরাগতরা’, অভিযোগ তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় তৃণমূল। ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা সহ তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায়কে দেখে স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির।