Last Updated:
বাংলার এই শো অত্যন্ত জনপ্রিয়, মেয়েদের জন্য এই শো নিঃসন্দেহে বিভিন্ন গ্রাম বাংলার মেয়েদের গল্প তুলে ধরে৷ তাঁদের দুঃখকষ্টের কথাও উঠে আসে এই শোয়ে৷
কলকাতা: বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর জুন মাসের ফিনালে পর্বটি আরও বিশেষ হয়ে উঠতে চলেছে জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরীর উপস্থিতিতে। অভিনয়ের পাশাপাশি ফিটনেস, মার্শাল আর্ট এবং নাচের দক্ষতার জন্য সমানভাবে পরিচিত টোটা তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে অনুষ্ঠানটিকে করে তুলবেন আরও আকর্ষণীয় ও তারকাখচিত।
অনুষ্ঠানে দর্শকরা উপভোগ করবেন টোটার মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। ‘টাকি ও টাকি’, ‘আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার’ এবং ‘জীবনে কি পাব না’-র মতো জনপ্রিয় গানে তাঁর অনবদ্য পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করবে এবং ফিনালের আনন্দঘন আবহকে আরও উজ্জ্বল করে তুলবে।
শুধু তাই নয়, অনুষ্ঠানের জনপ্রিয় মিউজিক্যাল চেয়ার পর্বেও থাকবে বিশেষ চমক। প্রতিযোগীরা নাচে-গানে মেতে উঠবেন ‘দার্জিলিং জমজমাট’-এর ফেলুদা থিম মিউজিকের সঙ্গে, যা এপিসোডটিকে আরও উপভোগ্য করে তুলবে।

জনপ্রিয় শোয়ের বিশেষ পর্ব
অনুষ্ঠান প্রসঙ্গে টোটা রায়চৌধুরী বলেন, ‘এই শো-এর প্রতিযোগীরা অত্যন্ত বাস্তব ও আন্তরিক। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা হাসিমুখে, ইতিবাচক মনোভাব নিয়ে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে এই মঞ্চে আসেন। তাঁদের গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
এটি শুধুমাত্র একটি গেম শো নয়, এটি স্বপ্ন, অধ্যবসায় এবং আশার উদযাপনের একটি মঞ্চ। জুন মাসের এই ফিনালে দর্শকদের জন্য নিয়ে আসবে বিনোদন, অনুপ্রেরণা এবং স্মরণীয় মুহূর্তে ভরপুর এক বিশেষ সন্ধ্যা।
আরও পড়ুন Reality Show Loser Singers: একা অরিজিৎ সিং নন, রিয়ালিটি শোয়ের মঞ্চে হেরেও গানের বাজার কাঁপিয়ে দিয়েছেন এই ৭ শিল্পী, আপনাদের খুব পরিচিত, দেখলেই চিনতে পারবেন
লাখ টাকার লক্ষ্মী লাভ-এর জুন ফিনালেতে দেখানো হবে মাসের চারজন বিজয়িনীর অনুপ্রেরণামূলক গল্প, যাঁদের জীবনের লড়াই, সাহস ও সাফল্যের কাহিনি ইতিমধ্যেই ছুঁয়ে গেছে বাংলার দর্শকদের মন। তাঁদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তুলে ধরবেন তাঁদের স্বপ্নপূরণের যাত্রাপথ।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-র সঞ্চালনায় এই শো প্রতিদিনই নারীদের অনুপ্রাণিত করে তাঁদের স্বপ্নের পথে এগিয়ে যেতে। প্রতিটি পর্বে একজন প্রতিযোগী জিতে নেন ১ লক্ষ টাকা, আর মাসিক ফিনালে তে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ লক্ষ টাকা।
Kolkata,West Bengal
