- ঐশ্বর্য্য রাই বচ্চন কানের রেড কার্পেটে যোগ দিয়েছেন।
- কন্যা আরাধ্যা বচ্চন এই প্রথম মায়ের সাথে কানুতে।
- ঐশ্বর্য্য গোলাপি গাউনে, আরাধ্যা লাল গাউনে dazzled।
- ২০২৫ সালে ঐশ্বর্য্যের সিঁদুর নিয়েও গুঞ্জন উঠেছিল।
কলকাতা: ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai) আর কানের (2026 Cannes Film Festival) মঞ্চের সম্পর্ক দীর্ঘদিনের। রেড কার্পেট মাতাতে তাঁর যেন জুড়ি মেলা ভার! হয়তো সেই কারণেই, আলিয়া ভট্টকে (Alia Bhatt)-কে কানের মঞ্চে দেখে অনেকেই প্রত্যাশা করছিলেন যে, কবে কানের মঞ্চে আসবেন ঐশ্বর্য্য? অনেকে মনে করছিলেন, আলিয়াই বোধহয় ঐশ্বর্য্যের জায়গা নিয়ে নিয়েছেন। তবে অবশেষে তিনি এলেন। কানের মঞ্চে পা রাখলেন ঐশ্বর্য্য রাই বচ্চন। তবে তিনি একা নন, এই প্রথম কানের রেড কার্পেটে পা রাখলেন আরাধ্যা। ঐশ্বর্য্য আর অভিষেক কন্যা এই প্রথম কানের মঞ্চ আলো করলেন লাল পোশাকে।
কানের রেড কার্পেটে ঐশ্বর্য্য, লাল গাউনে চমক আরাধ্যার
কানের প্রথমদিন, একটি নীলচে পোশাক পরেছিলেন ঐশ্বর্য্য। তবে চমক রইল দ্বিতীয় দিনে। বিমানবন্দরেই দেখা গিয়েছিল, কানের মঞ্চে ঐশ্বর্য্যের সঙ্গে যাচ্ছেন আরাধ্যা। তবে লাল কার্পেটে লাল গাউনে চমকে দিলেন তিনি। কানের দ্বিতীয় দিনে ঐশ্বর্য্য রাই বচ্চন পরেছিলেন একটা গোলাপি গাউন, সেখানে গোলাপি ঝলমলে কয়েকটা পাতা। আর সঙ্গে নিয়েছিলেন, একটি গোলাপি স্কার্ফ। অন্যদিকে আরাধ্যা পরেছিল একটি ঝলমলে লাল গাউন। তার সঙ্গে ছিল একটা স্কার্ফ। নিজের চুল খোলা রেখেছিল আরাধ্যা। তার বয়স মাত্র ১৪ বছর। তবে মায়ের পাশে আরাধ্যাকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। চিরকালই প্রত্যেকে দেখে এসেছেন যে, ঐশ্বর্য্য আর আরাধ্যার মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এদিন ঐশ্বর্য্য আর আরাধ্যাকে কানের রেড কার্পেটে দেখেও যেন ফের একবার দেখা গেল সেই বন্ধুত্বকেই।
২০২৫ সালেও কানের মঞ্চে চমক দিয়েছিলেন ঐশ্বর্য্য। সাজ নয়, কানের মঞ্চে নজর কেড়েছিল তাঁর সিঁদুর। সেই সময়ে গুঞ্জন শোনা গিয়েছিল যে, সম্পর্ক নাকি ভাঙতে চলেছে ঐশ্বর্য্য রাই বচ্চনের। তবে কানের মঞ্চে সিঁথি ভরা সিঁদুর পরে তিনি বুঝিয়ে দিলেন যে, তাঁর সম্পর্ক একেবারে ঠিকঠাক রয়েছে। সেই বছর অবশ্য ‘অপারেশন সিঁদুর’ হওয়ার কারণে কানের মঞ্চের সিঁদুরকেই ফুটিয়ে তুলেছিলেন ঐশ্বর্য্য।
আরও পড়ুন: Bollywood News: রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!