Last Updated:
আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে গত ছয় মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরান যুদ্ধবিরতির বড় ইঙ্গিত দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এখন এই যুদ্ধ শেষ করার সঠিক সময় এসে গিয়েছে। পেজেশকিয়ানের দাবি, এই মুহূর্তে আমেরিকার তুলনায় ইরান অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। গোটা বিশ্ব তেহরানের জয়কে স্বীকার করছে।
তেহরান: ইরান-আমেরিকা গত ৬ মাস ধরে যুদ্ধে লড়াই করছে। এই সময়ে দুই দেশ একে অপরের ব্যাপক ক্ষতি তো করেছেই, পাশাপাশি গোটা বিশ্বের তেল সরবরাহও কার্যত স্তব্ধ করে দিয়েছে। এই যুদ্ধ বহুবার শেষ হতে হতে আবার শুরু হয়েছে। এরই মধ্যে আচমকাই ইরানের পক্ষ থেকে যুদ্ধের সমাপ্তির প্রথম সঙ্কেত এসেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই ঘোষণা করেছেন যে, ‘যুদ্ধ শেষ করার সঠিক সময় এসে গিয়েছে’। পেজেশকিয়ানের এই বক্তব্য এসেছে যুদ্ধে চিনের প্রবেশের পর, যেখানে দুই দেশকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছিল।
