Last Updated:
শিক্ষকদের বদলিতে এবার পদক্ষেপ করল শিক্ষা দফতর। নতুন SOP, শূন্য ছাত্রভর্তি ও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক নিয়ে sop তৈরী করল শিক্ষা দফতর। রাজ্যের শূন্য ছাত্রভর্তি (Zero Enrolment) সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সরড স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির জন্য নতুন SOP তৈরি করা হয়েছে।
শিক্ষক বদলিতে নতুন SOP, শূন্য ছাত্রভর্তি ও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক নিয়ে sop তৈরি শিক্ষা দফতরের। রাজ্যের শূন্য ছাত্রভর্তি (Zero Enrolment) সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সরড স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির জন্য নতুন SOP তৈরি করেছে স্কুল শিক্ষা দফতর।
শুধু শূন্য ছাত্রভর্তি স্কুলই নয়, যেসব স্কুলে শিক্ষক প্রয়োজনের তুলনায় বেশি (Surplus) এবং যেসব স্কুলে শিক্ষক সংকট (High PTR) রয়েছে, সেগুলিকেও এই প্রক্রিয়ার আওতায় আনা হবে। প্রথমে শূন্য ছাত্রভর্তি স্কুল, উদ্বৃত্ত শিক্ষক এবং শিক্ষক-সংকটপূর্ণ স্কুলগুলির তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে।
জেলা শিক্ষা দপ্তর কোন স্কুলে কতজন এবং কোন বিষয়ের শিক্ষক প্রয়োজন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করবে। শূন্য ছাত্রভর্তি স্কুলের সব শিক্ষক ও অশিক্ষক কর্মীকে বদলির জন্য বিবেচনা করা হবে। আগে থেকে ডেপ্লয়মেন্টে থাকা শিক্ষককেও প্রয়োজনে স্থায়ীভাবে সেখানে বদলি করা হতে পারে।
উদ্বৃত্ত শিক্ষক নির্ধারণে বর্তমান স্কুলে যোগদানের তারিখ অনুযায়ী সিনিয়র শিক্ষকদের আগে বিবেচনা করা হবে। মাধ্যমিকে বিষয়ভিত্তিক উদ্বৃত্ত শিক্ষক চিহ্নিত হবে। উদ্বৃত্ত শিক্ষকদের ৩টি পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে শূন্যপদ ও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত বদলির আদেশ জারি হবে।
নির্ধারিত সময়ে পছন্দ না জানালে, অথবা পছন্দের স্কুলে শূন্যপদ না থাকলে, প্রশাসন প্রয়োজন অনুযায়ী যে কোনও শিক্ষক-সংকটপূর্ণ স্কুলে পোস্টিং দিতে পারবে এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
গত ১০–১৫ বছরে উন্নীত হলেও অনুমোদিত পদ না থাকা স্কুলগুলিতেও প্রয়োজনে শিক্ষক পাঠানো হবে। পাশাপাশি শূন্য ছাত্রভর্তি মাধ্যমিক স্কুলের অনুমোদিত পদ (Sanctioned Post) প্রত্যাহার করে প্রয়োজনীয় স্কুলে ব্যবহার করা হতে পারে। শূন্য ছাত্রভর্তি স্কুল বন্ধ হলে, সেই স্কুলের দায়িত্ব সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টর অব স্কুলস (SI) কাস্টডিয়ান হিসেবে গ্রহণ করবেন এবং স্কুলের সম্পদের হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 14, 2026 10:17 PM IST
