Last Updated:
Kalyan Banerjee Priyanka Gandhi Viral Conversation: পোস্টার, প্রশংসা, রাজনৈতিক স্মৃতিচারণ! সংসদ চত্বরে কথার জালে জড়ালেন তৃণমূল ও কংগ্রেসের দুই সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা গান্ধি। দেখুন
নয়াদিল্লি: গলায় বিরাট প্ল্যাকার্ড। তাতে ন্যাশনালিস্ট সিটিজ়েনস পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেওয়া সদ্য তৃণমূল ত্যাগী ২০ সাংসদের ছবি। তাঁদের বিরুদ্ধেই ‘গদ্দার’ আখ্যা দিয়ে সংসদের বাইরে স্লোগান দিতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
সংসদের গোটা বাদল অধিবেশনের জন্যই তিনি সাসপেন্ড হয়েও সাংবাদিকদের বললেন, প্রতিবাদ চলতে থাকবে। সাসপেন্ড করলেও আমার প্রতিবাদ বন্ধ হবে না। মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় আচরণের অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় ঢুকতে পারছেন না। কিন্তু রোজ সংসদচত্বরে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে।
এই আবহেই বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ভদরা এবং বরখাস্ত হওয়া টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হালকা কথোপকখন চলে, যার ফলে এদিন বেশ অন্যরকম বিরল মুহূর্তের সাক্ষী থাকল সংসদ চত্বর।
বৃহস্পতিবার সংসদের মকর দ্বারের বাইরে দাঁড়িয়ে কল্যাণের গলায় ঝোলানো পোস্টার লক্ষ্য করেন প্রিয়াঙ্কা। এরপরেই তিনি হাত জোড় করে পোস্টারটির দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করেন, “এর উল্টো পিঠেও কি একই ছবি আছে?” তৃণমূল বিধায়ক উত্তরে বলেন, ‘হ্যাঁ’। উত্তর শুনে প্রিয়াঙ্কা হেসে কাছেই অপেক্ষারত ফটোগ্রাফারদের দলটির দিকে ইশারা করে তাঁকে বলেন, “ঘুরিয়ে দেখান।”
VIDEO | Parliament Monsoon Session: TMC MP Kalyan Banerjee was seen interacting with Congress MP Priyanka Gandhi Vadra inside Parliament premises.
“… even I was with the Congress once. I was the vice-president of the Youth Congress. You people forced Didi (Mamata Banerjee) to… pic.twitter.com/6jzYDy4uXd
— Press Trust of India (@PTI_News) July 30, 2026
পোস্টারটি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কল্যাণ বলেন, এতে “২০ জন দেশদ্রোহীর ছবি” আছে— এঁরা তৃণমূলের সেইসব লোকসভা সাংসদ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থন জানিয়েছেন। এঁরা বাংলার মানুষের গদ্দার।”
এরপরই রসিকতা করে প্রিয়াঙ্কা বলেন, “আপনিই তো ওদের কংগ্রেস থেকে টিএমসিতে নিয়ে গিয়েছেন।” জবাবে কল্যাণ বলেন, ওই নেতারা তৃণমূলের টিকিটে সংসদে প্রবেশ ঢুকেছিলেন এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক উপস্থিতি প্রায় নেই বললেই চলে। একইসঙ্গে তিনি তাঁর নিজের কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কথাও স্মরণ করেন।
“আমিও কংগ্রেসে ছিলাম। আমি যুব কংগ্রেসের সহ-সভাপতি ছিলাম। আপনারা ১৯৯৭ সালে মমতা দিদিকে তাড়িয়ে দিয়েছিলেন। যদি তা না ঘটত, তাহলে আজ আপনাদের এই অবস্থা হত না” পাল্টা উত্তর কল্যাণের। প্রিয়াঙ্কা জবাবে প্রয়াত রাজীব গান্ধির সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। বলেন, “রাজীব গান্ধি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করতেন”। সহমত পোষণ করে কল্যাণ বললেন, “আমি জানি। রাজীব জি দিদিকে খুব পছন্দ করতেন। তিনি তাঁকে সত্যিই শ্রদ্ধা করতেন।”
Kolkata,West Bengal
