সুলক্ষণার জন্য তাঁর চলে যাওয়া ছিল গভীরভাবে ব্যক্তিগত এক শোকের বিষয়। তাঁর হৃদয় ভেঙে পড়ে, তিনি জনসাধারণের দৃষ্টি থেকে দূরে সরে যান, বিষণ্ণতায় ডুবে যান। একদা তিনি স্বীকারও করেছিলেন যে শোক তাঁকে এতটাই সব কিছু থেকে ঠেলে দিয়েছিল যে তিনি নিজের জীবন শেষ করার কথা ভেবেছিলেন। সুলক্ষণার সেই জীবন শেষ হল ২০২৫ সালে এসে, ৬ নভেম্বর তারিখে, যা তাঁর আজীবনের ভালবাসার মানুষ সঞ্জীব কুমারেরও মৃত্যুদিন, নিয়তির এই সমাপতনের ব্যাখ্যা কে করবে!
