কলকাতা: তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, তিনি নাকি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন? তাঁর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন স্ত্রী, কিন্তু পরবর্তীকালে তিনি সেই মামলা তুলেও নেন। বারে বারে, ক্যামেরার সামনে মুখ খুলেছেন তারকা-পত্নী… আর এবার নিজের ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে মুখ খুললেন, বলিউড তারকা গোবিন্দ (Govinda)। এই কথা ইতিমধ্যেই সবার জানা যে, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে গোবিন্দের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন, স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। কিন্তু পরবর্তীকালে সেই মামলা তুলে নিয়েছেন সুনীতা, কারণ হিসেবে জানিয়েছেন, গোবিন্দ দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন। সেটা তিনি হতে দিতে চান না আর সেই কারণেই তিনি গোবিন্দকে বিবাহবিচ্ছেদ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এবার, এই বিষয়টা নিয়ে মুখ খুললেন গোবিন্দ, কী বললেন তিনি?
ব্যক্তিগত সম্পর্কের সমস্যা নিয়ে কী বললেন গোবিন্দ?
সদ্য জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন গোবিন্দ। সঞ্জয় দত্ত-সহ বলিউডের অনেক তারকাই এদিন এখানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছইলেন গোবিন্দ এবং শ্যুটিংয়ে এসে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন। এদিন সুনীতার নাম করে কোনও কথা না বললেও, গোবিন্দ এদিন বলেন, ‘একে অপরের খেয়াল রাখতে হবে। কথা বলার সময়ে এটা মাথায় রাখতে হবে যে, সবকিছু খেলা নয়। আমরা ভারতের সংস্কৃতিকে আমাদের সঙ্গে বয়ে নিয়ে চলি। আমাদের মাথায় রাখতে হবে, আমরা যাতে গোটা পৃথিবীর মধ্যে কীভাবে আরও এগিয়ে যেতে পারি বাকি দেশগুলির থেকে, সেই চেষ্টাই সবসময় করতে হবে।’ পাশাপাশি গোবিন্দ এদিন এ ও বলেন, ‘হাওয়ায় হাওয়ায় ভিত্তিহীনভাবে অনেক কথাই বলা হয়েছে।’
এর আগে গোবিন্দ একাধিকবার বলেছেন যে, সুনীতা নাকি মন থেকে ভীষণ ভাল, কিন্তু তাঁকে কেউ চালনা করছেন। গোবিন্দ বলেছেন যে, কারও কথায় এভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। সুনীতা ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়েন। সেই কারণেই সুনীতা বিবাহিত সম্পর্ক নিয়ে এতটা খোলাখুলি মন্তব্য করেন এবং এমন কিছু কথা বলে ফেলেন, যা হয়তো সর্বসমক্ষে বলবার নয়। তবে সুনীতা একটা কথা বারে বারেই স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি গোবিন্দের সঙ্গে বৈবাহিক সম্পর্কেই থাকতে চান।
আরও পড়ুন: Big Boss Bangla: টাস্কের সময় ঘুম, শুধু টাকার জন্যই আসা? মাত্র ১ সপ্তাহেই বিগ বসের সফর শেষ অনিন্দ্যর