Last Updated:
বিদেশের ব্যবসাতেও বড়সড় ধাক্কা খেল ভারতের ঐতিহ্যবাহী শিল্পসংস্থা টাটা। কেনিয়ায় দ্রুত কারখানায় তালা ঝুলিয়ে তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন খোদ সে দেশের প্রেসিডেন্ট। পাশাপাশি, টাটাদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করতেও শোনা গিয়েছে তাঁকে। ‘‘আমরা কি ক্রীতদাস?’’ এই প্রশ্ন তুলেছেন তিনি।
নাইরোবি: টাটা কেমিক্যালস জানিয়েছে, কেনিয়ায় তাদের ইউনিট নিয়ন্ত্রক সংক্রান্ত সব প্রয়োজনীয়তা মেনেই চলছে। সম্প্রতি সেদেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের এই সংস্থাকে কেনিয়ায় তাদের কাজকর্ম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। গত ১০০ বছরের বেশি সময় ধরে আফ্রিকার কেনিয়ায় ব্যবসা করছে টাটা গোষ্ঠীর শাখা সংগঠন টাটা কেমিক্যাল্স। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তাদের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। শুধু তা-ই নয়, ভারতীয় শিল্পসংস্থাটি পর্যাপ্ত লগ্নি, কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
