কলকাতা: সোনা আর রুপো, এই দুই মূল্যবান ধাতু দিয়ে যেমন গয়না তৈরি হয়, তেমনই ব্যবহার করা হয় বিনিয়োগের জন্যও। আর গত কয়েক দিন ধরেই খুব সামান্য হলেও, এই দুই ধাতুর দাম একদিকে যেমন বাড়ছে। অন্যদিকে তেমনই কমছে। তবে, আজ ২ মে সোনার দাম কিছুটা হলেও বেড়েছে। যদিও কমেছে রুপোর দাম। আজ কত হল এই দুই ধাতুর দাম?
২৪ ক্যারেট সোনার দাম
প্রতি গ্রামে ১৬ টাকা করে দাম বেড়েছে খাঁটি সোনার। ফলে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১২ টাকা। আর ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ১২০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
সামান্য দাম বেড়েছে গয়না তৈরির সোনারও। প্রতি গ্রামে ১৫ টাকা দাম বেড়ে ২২ ক্যারাট সোনার হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ, প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে তিনি প্রতি গ্রামের জন্য পাবেন ১৪ হাজার ১৩০ টাকা করে। এই দাম গত কালকের তুলনায় ১৫ টাকা বেশি।
১৮ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে এই সোনার দাম বেড়েছে ১০ টাকা করে। ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১২ হাজার ১১০ টাকা।
রুপোর দাম
সোনার দাম বাড়লেও কমেছে রুপোর দাম। প্রতি কেজি রুপোর দাম কমে গিয়েছে ৫৮২ টাকা। এই মূল্যবান ধাতুর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৫৯২ টাকা।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৫১২ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৭৫০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪১৩০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২১১০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৬৩৫৯২ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।