Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, রাহুল গান্ধি ফোন করে খোঁজ নিয়েছেন এবং প্রয়োজন হলে হায়দরাবাদে চিকিৎসার ব্যবস্থার কথাও বলেছেন।
কলকাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে মিন্টো পার্কের হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।
মমতার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, “আমাদের পারিবারিক চিকিৎসক আছেন। তিনি বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করবেন। হাসপাতাল হুমকির মুখে আছে। ওরা চিকিৎসা করতে পারল না। স্যালাইন দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “সিপিএম ৩৪ বছর ছিল, তারাও করেনি। আজকের ঘটনা ব্রুটালিটি।” মমতা জানান, রাহুল গান্ধি তাঁকে ফোন করেছিলেন এবং প্রয়োজন হলে জানাতে বলেছেন। তাঁর কথায়, “তাহলে হায়দরাবাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।”
সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ এবং তাণ্ডবের ঘটনার নিন্দায় মুখ খুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কংগ্রেস নেতার দাবি, একজন সাংসদের উপর হামলা শুধু ব্যক্তি হামলার ঘটনা নয়। বরং এটা তাঁকে নির্বাচিত করা জনগণের উপর এবং সম্মিলিত ঐতিহ্য গণতন্ত্রের উপর হামলা। সোনারপুর কাণ্ডের নিন্দা করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মমতা আরও বলেন, “কেন আইটিও-তে নিয়ে গিয়ে দু’ঘণ্টা রাখা হল? ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। ওখানেই হাসপাতাল করে চিকিৎসা করব। যেভাবে পাথর ছোড়া হয়েছে, তাতে স্পট ডেড হয়ে যেতে পারত। স্থানীয়রা হেলমেট দিয়েছে। ডাক্তাররা বলেছেন, বুকের কাছে রক্ত জমাট বেঁধেছে।” তিনি আরও জানান, কপিল সিব্বল-সহ অনেকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন।
Kolkata,West Bengal
May 30, 2026 11:50 PM IST
