কলকাতা: সোনা ও রুপোর দামে এবার বিরাট পতন। আজ অর্থাৎ সেপ্টেম্বরের ১১ তারিখ ১০ গ্রাম খাঁটি সোনার দাম কমেছে ২ হাজার টাকার বেশি। অন্যদিকে, প্রতি কেজি রুপোর দামও পড়েছে ধপ করে। এই ধাতুর দাম কমেছে ১০ হাজার টাকার বেশি। আজ, ১১ সেপ্টেম্বর কত হল এই দুই মূল্যবান ধাতুর দাম?
২৪ ক্যারেট সোনার দাম
খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারী আর ব্যবসায়ীরাই বিকিকিনি করেন। এই ধরনের সোনা দিয়ে গয়না তৈরি হয় না। আজ এই সোনার দাম কমেছে প্রতি গ্রামে ২০২ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে এই দাম কমেছে ২ হাজার ২০ টাকা। আজ ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ১৩০ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
আজ দাম কমেছে ২২ ক্যারেট সোনারও। এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। এর ফলে, আজ দাম কমবে সোনার গয়নারও। প্রতি গ্রামে ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৯০ টাকা করে। প্রতি ১০ গ্রামে এই দাম কমার পরিমাণ ১ হাজার ৯০০ টাকা। আজ গয়না কিনতে গেলে সোনার দাম হবে প্রতি গ্রামে ১৪ হাজার ৩৭৫ টাকা। প্রতি ১০ গ্রামে যা ১ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকা।
আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে তিনি গ্রাম প্রতি পাবেন ১৩ হাজার ৭৬৮ টাকা। এই দাম গতকালের তুলনায় প্রতি গ্রামে কমে গিয়েছে ১৮৪ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
দাম কমে গিয়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে এই সোনার দাম কমেছে ১৬০ টাকা। প্রতি ১০ গ্রামে যা ১ হাজার ৬০০ টাকা। আজ ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৮০০ টাকা। প্রতি ১০ গ্রামে এই দাম হয়েছে ১ লক্ষ ১৮ হাজার টাকা।
রুপোর দাম
আজ এক ধাক্কায় দাম কমে গিয়েছে রুপোও। এই ধাতুর প্রতি কেজির দাম আজ কমেছে ১০ হাজার ৬২৩ টাকা। আজ ১১ সেপ্টেম্বর এই ধাতুর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৮৭৭ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।