Last Updated:
Hand-Printed Saree: হাতে তৈরি মোমবাটিক সিল্ক শাড়ির ট্রেন্ডে মাতোয়ারা আধুনিক তরুণীরা! আঁকার নিজস্ব শখকে মূলধন বানিয়ে টেক্সটাইল ব্যবসা শুরু করেছেন স্থানীয় যুবক গৌতম মান্না। বিষ্ণুপুরী কাতান ও মুর্শিদাবাদী সিল্কের কাপড়ে ফুটিয়ে তোলা হচ্ছে চোখধাঁধানো সব নকশা। ইতিমধ্যেই যা দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
রামনগর, সৈকত শী: বর্তমান সময়ে হ্যান্ডিক্রাফট জিনিসের চাহিদা বাড়ছে। তাতে দৈনন্দিন ব্যবহারের জিনিস হোক বা পোশাক-আশাক। হাতে তৈরির জিনিসের চাহিদা বর্তমানে দেশে বিদেশে তুঙ্গে। সিল্ক শাড়ির ওপর হাতের মোমবাটিকের কাজ পোশাক শিল্পের সংজ্ঞাটা বদলে দিয়েছে। বিশেষ করে শাড়ির ক্ষেত্রে। পছন্দ মত ডিজাইন আর রঙে বিখ্যাত হয়ে উঠেছে সিল্কের ওপর মোমবাটিকের কাজ। আর এই কাজ করছেন পূর্ব মেদিনীপুর জেলার দিঘার অদূরে গ্রামের মহিলা ও পুরুষরা। গ্রামের এক যুবক বিষ্ণুপুরি কাতান থেকে মুর্শিদাবাদী সিল্কের ওপর মোমবাটিক কারখানা গড়ে তুলেছেন। আর তাতেই কাজ করছেন স্থানীয়রা। বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি।